২ নভেম্বর, ২০২৬
কলকাতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, পরে অস্বীকার, শ্রীঘরে আরজিকরের চিকিৎসক

চিকিৎসা করাতে এসে পরিচয়, ধীরে ধীরে সম্পর্ক, পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ
women abuse violence Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জুন ২০২২
শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ১২:০৬

পিসিকে চিকিৎসার জন্য এনেছিলেন কলকাতায় (Kolkata)। হাসপাতালেই এক চিকিৎসকের সঙ্গে আলাপ। ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তারা বলে অভিযোগ। তারপর বেঁকে বসে চিকিৎসক। অগত্যা সেই চিকিৎসককে ধর্ষণ ও প্রতারণা মামলায় গ্রেফতার করল পুলিশ।

ঘটনাটি কলকাতার আরজিকর হাসপাতালের (RG Kar Medical College and Hospital)। বছর খানেক আগে বীরভূমের সিউড়ির বাসিন্দা এক নার্সিং ছাত্রী আরজিকর হাসপাতালে নিজের পিসিকে চিকিৎসার জন্য নিয়ে আসেন। পিসির চিকিৎসার সময় একজন ডাক্তারের সঙ্গে তাঁর আলাপ হয়। সেই আলাপ ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে গড়ায়। সেই চিকিৎসকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। চিকিৎসকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৭, ৩৭৬, ৫০৬ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, অভিযুক্ত চিকিৎসক পাতিপুকুরে একটি ভাড়াবাড়িতে থাকতেন। সেই নার্সিং ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাড়াবাড়িতে নিয়ে গিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠেছে। যদিও প্রাথমিক পর্যায়ে তাঁদের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক ছিল। বেশ কয়েকবার বিয়ের কথা বললেও অভিযুক্ত চিকিৎসক বিয়ে করেননি। উল্টে নাকি সেই সম্পর্ক রাখতে চাইছিলেন না। এরপরেই পুলিশের দ্বারস্থ হন ছাত্রী।

উল্লেখ্য, দিন দুয়েক আগে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই ছাত্রী। অভিযোগের ভিত্তিতে সেই চিকিৎসককে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ এবং প্রতারণার মামলা আনা হয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে ধৃত চিকিৎসক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata