৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

ফের শহরের বহুতলে অগ্নিকান্ড, ঘটনাস্থল সেই স্ট্র্যান্ড রোড

দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ
fire burning firefighter Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩১ মার্চ ২০২১
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২১ ৯:৪১

স্ট্র্যান্ড রোডের কয়লাঘাটা রেলের অফিসের সেই ভয়াবহ আগুন নির্বাপনে গিয়ে দমকলকর্মী ও পুলিশ আধিকারিকদের প্রাণ হারানোর ঘটনা এখনো স্মৃতিতে টাটকা। এক মাসের মধ্যে ফের একবার বীভৎসতার মুখোমুখি সেই স্ট্র্যান্ড রোড। এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চার তলার ক্যান্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আবার আতঙ্কে এলাকাবাসী। হাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন এবং ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের কারণ বেশ অনেকটা অংশ জুড়েই আগুন ছড়িয়ে পড়েছে।

ঠিক কি হয়েছিল? স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল ৭:৪৫ নাগাদ স্ট্র্যান্ড রোডের ওই বহুতলের ৪ তলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্যান্টিন থেকে  ধোঁয়া বের হতে দেখেন বেশ কয়েকজন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে দেখে দমকলে খবর দেওয়া হয়। ওই বহুতলের চারতলার সমান্তরালে তার পাশের লাগোয়া আবাসনের ছাদ। সেখান থেকে স্পষ্ট দেখা যায় দাউদাউ করে জ্বলছে ওই চারতলার ক্যান্টিন।

দমকল আসার আগে থেকেই পাশের আবাসনের ছাদ থেকে ইঁট ছুড়ে ওই বহুতলের চার তলার জানলা ভাঙার চেষ্টা করেন স্থানীয়রা কারণ ওই তলে ক্যান্টিন থাকার দরুণ সিলিন্ডার বিস্ফোরণের জোরালো সম্ভাবনা রয়েছে তাই ধোঁয়া যাতে সহজেই বেরোনোর পথ পায় সে চেষ্টাই চালান তারা। কাচ ভাঙার ফলে সুবিধা হয় দমকলের কাজেও কারণ দমকলকর্মীরা পার্শ্ববর্তী আবাসনের ছাদ থেকেই ওই বহুতলের আগুন নেভানোর চেষ্টা করেন।

সকলকে নিরাপদে সরিয়ে আনা হলেও এখনো ভেতরে কেউ আটকে আছেন কিনা, জানা যাচ্ছেনা। আপাতত হতাহতের কোনো খবর নেই। দমকলকর্মীদের নিরলস প্রচেষ্টায় আগুন আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata