১ নভেম্বর, ২০২৬
কলকাতা

বাতিল হল ছ'জন শিক্ষকের 'ভুয়ো' চাকরি, তোপের মুখে SLST

ভুয়ো নিয়োগের ক্ষেত্রে সরকারের যা খরচ হয়েছে তা পুনরুদ্ধার করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
calcutta highcourt Bengali News
কলকাতা হাইকোর্ট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৭

ফের আদালতে (Kolkata High Court) তোপের মুখে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। এবার স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি (SLST) -এর আওতায় যে নিয়োগ হয়েছিল, তার মধ্যে বাতিল হল ৬ জনের চাকরি। আজ হাইকোর্টে এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। বিচারপতির বক্তব্য, নিয়োগে ইচ্ছাকৃত ভুল রয়েছে। কাজেই, ওই ছ'জনের চাকরি বাতিলের পাশাপাশি এই ভুয়ো নিয়োগের ক্ষেত্রে সরকারের যা খরচ হয়েছে তা পুনরুদ্ধার করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সূত্রের খবর, অভিযুক্ত ওই ছ'জন মুর্শিদাবাদ জেলায় নবম -দশম শ্রেনির অঙ্কের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন। পরে শুরু হয় বিক্ষোভ। তাঁদের নিয়োগকে ভুয়ো বলে চ্যালেঞ্জ করে মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। সেই চাকরিই বাতিল করল হাইকোর্ট। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের কাছে জবাব চাইলে, কমিশনের তরফে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ায় ভুল হয়েছিল। এরপরেই ওই ছ'জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারক। এর সঙ্গেই সাত দিনের মধ্যে মুর্শিদাবাদের DI -কে ওই নিয়োগ সংক্রান্ত রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন বিচারক।

প্রসঙ্গত, এর আগে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও ৫৭৩ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবারেও একই ভুয়ো নিয়োগের অভিযোগ স্টেট লেভেল সিলেকশন টেস্টের বিরুদ্ধে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body