২৯ অক্টোবর, ২০২৬
কলকাতা

আগামীকাল থেকে কলেজ পড়ুয়াদের টিকাকরণ অভিযান শুরু করতে চলেছে কলকাতা পুরসভা

চলবে ৮ই অক্টোবর পর্যন্ত
covid 19 vaccination Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৪

কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের টিকা দিতে এবার উদ্যোগী হল কলকাতা পুরসভা। পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে আগামীকাল থেকে শুরু হতে চলেছে পড়ুয়াদের টিকাকরণ অভিযান। আগামী ৮ই অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচী। সূত্রের খবর, বেশ কয়েকটি কলেজে খোলা হবে টিকাপ্রদান কেন্দ্র। প্রাথমিকভাবে, প্রত্যেকদিন ৫০০ জন পড়ুয়াকে টিকাপ্রদান করা হবে প্রত্যেকটি কেন্দ্রে।

কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বে থাকা অতিন ঘোষ একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রাথমিকভাবে ২৭ টি কলেজকে টিকাকরণ কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন তাঁরা। সময়ের সাথে তাঁরা টিকাকরন কেন্দ্র এবং টিকাকরণের হার বাড়াবেন বলেই জানিয়েছেন অতিনবাবু।

সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই কর্মসূচীর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মোট ১৬০০ জন ছাত্র-ছাত্রীকে দেওয়া হবে কোভিডের প্রথম ডোজ। অপরদিকে ২৮০০ জন পাবেন টিকার দ্বিতীয় ডোজ।

টিকাকরণ কেন্দ্র হিসাবে বেছে নেওয়া মহাবিদ্যালয়গুলির একটি লেডি ব্র্যাবোর্ণ কলেজ। সেই কলেজের অধ্যক্ষা শিউলি সরকার জানিয়েছেন, নোডাল অফিসারেরা টিকাকরণ অভিযানটি পরিচালনা করবেন। তাঁদের সাহায্য করবেন কলেজের বিভাগীয় প্রধানেরা। কলকাতা পুরসভার স্বাস্থ্য অধিকর্তাদের কথায়, এই টিকাকরণ অভিযান ব্যাপকহারে সাফল্য লাভ করবে। পাশাপাশি, এর ফলে উপকৃত হবেন ছাত্র-ছাত্রীরাও।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata