৫ নভেম্বর, ২০২৬
কলকাতা

রাত পেরোতেই টালিগঞ্জ থেকে উদ্ধার বসিরহাটের ব্যবসায়ী, গ্রেফতার ৫

অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে কসবা থানার পুলিশ
Kidnap Bengali News
অপহরণ https://pixabay.com/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১২:০১

গতকাল ভরদুপুরে কলকাতার রাস্তা থেকে অপহরণ করা হয় এক ব্যবসায়ীকে। অভিযোগ, পুলিশের নাম করে ব্যবসায়ীর বাড়িতে আসে ফোন। চাওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণ। এরপর পুলিশের দারস্থ হয় ওই ব্যবসায়ীর পরিবার। অপহরণের অভিযোগ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই ব্যবসায়ীকে খুঁজে বের করল কসবা থানার পুলিশ। ধরা পড়ল অপহরণকারীদের গোটা দল। বাজেয়াপ্ত করা হল অপহরণের জন্য ব্যবহৃত গাড়ি দু’টিকেও।

অপহৃত ব্যবসায়ীর নাম শেখ কুতুবুদ্দিন গাজি। তাঁর বয়স ৩৭, বাড়ি বসিরহাট। পেশায় তিনি ইট ব্যবসায়ী। কসবায় তাঁর অফিসের কাছ থেকেই তাঁকে অপহরণের অভিযোগ ওঠে। সূত্রের খবর, বেলা ১২ টা নাগাদ অপহৃত হন ওই ব্যবসায়ী।

তাঁর খোঁজ না মেলায় চিন্তিত হয় পরিবার। এরপরেই মেলে মুক্তিপণের ফোন। শেষে রাত আটটা নাগাদ কুতুবুদ্দিনের বন্ধু এবং ব্যবসার অংশীদার রেহান আহমেদ কুরেশি অপহরণের অভিযোগ জানাতে আসেন কসবা থানায়। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক ভাবে সিসিটিভি ফুটেজ এবং মোবাইলের টাওয়ার দেখে তল্লাশি শুরু করতেই মেলে ফল। খবর, রাত পর্যন্ত কসবা থানায় ছিলেন কলকাতা পুলিশের অপরাধদমন শাখার যুগ্ম কমিশনার মুরলীধর শর্মা। বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে। গ্রেফতার করা হয় অপহরণকারীদের পাঁচ জনকে। বাজেয়াপ্ত করা হয় অপহরণের জন্য ব্যবহৃত গাড়ি। জেরা করা হচ্ছে ধৃতদের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro