২৫ অক্টোবর, ২০২৬
কলকাতা

পুলিশের অনুমতি ছাড়াই রেডরোডে মাস্কহীন দৌড় দিলীপদের

"পুলিশের অভ্যাস বাধা দেওয়া, আমরাও আমাদের অভ্যাস বদলাবনা", স্পষ্ট জানান দিলীপ ঘোষ
dilip ghosh 4 Bengali News
twitter @DilipGhoshBJP
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১ আগস্ট ২০২১ ৯:৩৬

অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের সমর্থনে বিজেপি যুব মোর্চার তরফ থেকে দেশজুড়ে আয়োজন করা হয় ম্যারাথন। কলকাতাতেও এই কর্মসূচিকে সফল করার উদ্যোগ নেন প্রথম সারির বিজেপি নেতৃবৃন্দ। আগেই তিঁনি রাজ্য সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়ে ঘোষণা করেন, কোভিডের অজুহাত দিয়ে বিজেপির সমস্ত কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এই দৌড়ের অনুমতি না পেলেও দৌড়বেন তাঁরা। রবিবাসরীয় সকালে কার্যত তাই-ই করলেন তাঁরা। নেতাজি মূর্তিতে মাল্যদান করে রেড রোডে মাস্ক ছাড়াই দৌড়লেন দিলীপ ঘোষরা। অনুমতি না পেলেও দৌড়ে কোনো প্রকার বাধাদান করেনি পুলিশ।

আজ, অর্থাৎ রবিবার সকালে গোটা দেশজুড়েই বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই দৌড়ের আয়োজন করা হয়। কলকাতায় শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত দৌড়ানোর অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে চিঠি দেয় রাজ্য বিজেপি। অনুমতি না পাওয়ায় অসন্তুষ্ট বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, পুলিশের অভ্যাস বাধা দেওয়া, আমরাও আমাদের অভ্যাস বদলাবনা।"

বিজেপি যুব মোর্চার দুই সাধারণ সম্পাদক প্রকাশ দাস ও গোবিন্দ রায়ের ওপর দেওয়া হয় এই দায়িত্ব। দিলীপ ঘোষ ছাড়াও এই দৌড়ে অংশ নেন শমীক ভট্টাচার্য, রাজু বিস্ত, সৌমিত্র খাঁ ও আরও অনেকে। যদিও সৌমিত্র খাঁ মন্তব্য করেন, করোনাবিধি মেনেই এই অনুষ্ঠান পরিচালিত হয়, তবে কারো মুখেই দেখা যায়নি মাস্ক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee