১১ অক্টোবর, ২০২৬
কলকাতা

জল্পনার অবসান! কয়লা পাচার কান্ডে ইডি-র দফতরে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

ইডি-র ডাকে সাড়া, তদন্তে সহযোগিতা করতে সিজিও কমপ্লেক্স-এ উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhisek Banerjee new Bengali News
https://www.facebook.com/AbhishekBanerjeeOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২
শেষ আপডেট: ২ সেপ্টেম্বর ২০২২ ১০:৫৯

সকাল থেকেই রাজ্য-রাজনীতিতে জোর জল্পনা। আজ কি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কয়লা পাচার কান্ডে ইডি-র (Enforcement Directorate) ডাকে সাড়া দেবেন? অবশেষে জল্পনার অবসান। কয়লা পাচার কান্ডের তদন্তে সহযোগিতা, ইডি-র ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এর আগেও দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। তারপর কলকাতায় তাঁকে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়। এর আগে ২৩ জুন অভিষেক ঘরণী রুজিরা বন্দ্যোপাধ্যায় নিজের শিশুপুত্রকে নিয়ে ইডি-র দফতরে হাজির হয়েছিলেন। এবার আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই উপস্থিত সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। দিনভর রাজনৈতিক মহলে যা নিয়ে থাকবে তীব্র চাপানউতোর।

উল্লেখ্য, চলতি সপ্তাহে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংসদের প্রতিষ্ঠা দিবসে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে যেকোন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হতে পারে। এমনকী মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিশুপুত্রকে না ডেকে ফেলে ইডি। কাকতালীয় ভাবে তার পর পরেই ইডি তলব করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। এর মধ্যেই ইডির তলবে সাড়া দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert