৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

Christmas 2021: বড়দিনে সেজে উঠেছে পার্ক স্ট্রিট, ৫৪ ফুটের ক্রিসমাস ট্রি, ৭ ফুটের সান্তা ক্লজ

করোনা-কাঁটার মধ্যেই উৎসবের মেজাজে বাঙালি
Santa+tree Bengali News
instagram.com/aritra_ak_kundu_1994, twitter.com/SAYANDEBCHATT
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ৯:১৮

বড়দিনের (Christmas) আগে উৎসবের মেজাজে সেজে (Kolkata News) উঠেছে কলকাতার পার্ক স্ট্রিট (Park Street)। কেবল পার্ক স্ট্রিট নয়, প্রভু যিশুর জন্মদিনকে (Kolkata News) স্বাগত জানাতে শীতের আমেজ গায়ে মেখে উৎসবের মেজাজে মেতে উঠেছেন কলকাতাবাসী (Kolkata)। ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে মানুষের ঢল কেবল কলকাতাতেই সম্ভব। (Christmas 2021) আলো ঝলমলে রাস্তা, রকমারি বাহারি ছকের সাজসজ্জার (Allen Park) ভেতর বিভিন্ন শব্দের মিশেলে পার্ক স্ট্রিট চত্বর হয়ে উঠেছে এক বিচিত্র পরিবেশের সমাবেশ। করোনার ভ্রূকুটি উপেক্ষা করে মানুষ মেতে উঠেছেন উৎসবের মেজাজে। যদিও বারবার উৎসব-কাঁটা ভুগিয়েছে। প্রশাসনের তৎপরতা সত্ত্বেও মানুষের থিকথিকে ভিড় আতঙ্ক তো বটেই!

এবারের বড়দিনে পার্ক স্ট্রিটের (Kolkata News) বড় চমক ৫৪ ফুট লম্বা ক্রিসমাস ট্রি এবং সাত ফুটের সান্তা ক্লজ। অ্যালেন পার্কের অদূরে দর্শকদের প্রধান চমক এই ক্রিসমাস ট্রি। ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সাত ফুটের এক পরীর সঙ্গে শোভা পাচ্ছে রং-বেরংয়ের নানা ধরণের উপহার সামগ্রী। বিশেষত ছোটদের প্রধান চমকের জায়গা। বৃহস্পতিবার এই ৫৪ ফুট ক্রিসমাস ট্রির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই সুদৃশ্য সজ্জার বাহারি ছকের ক্রিসমাস ট্রি মানুষ দেখতে পাবেন ৩ জানুয়ারি পর্যন্ত। মানুষের কাছে বাড়তি চমক তো বটেই।

উৎসবের মেজাজে পার্ক স্ট্রিট চত্বরে এমনিতেই বাড়ছে ভিড়। করোনা-কাঁটা তো আছেই, সঙ্গে আছে ওমিক্রন আতঙ্ক। ভিড় সামলাতে প্রশাসনের রীতিমতো হিমশিম অবস্থা। তার সঙ্গে উৎসবের মধ্যেও নাশকতার ছক থাকতে পারে। সেদিকটিও নজরে রাখছে প্রশাসন। পার্ক স্ট্রিট চত্বরের বিভিন্ন এলাকায় অন্তত তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। মহিলা পুলিশের বিশেষ ব্যাটেলিয়ন রাখা হয়েছে নারীদের সুরক্ষায়। এছাড়া প্রতিটি কোণায় সিসিটিভি ক্যামেরার নজরদারি। ১১ টি ওয়াচ টাওয়ারে চলছে সর্বক্ষণের নজরদারি। কঠোর নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়েছে গোটা পার্ক স্ট্রিট চত্বর।

এদিকে করোনার আতঙ্ক তো আছেই। বাড়তি ঝক্কি ওমিক্রন। সেদিক খেয়াল রেখে প্রশাসনের তরফে কড়াকড়ি কোভিড বিধি পালনের নির্দেশিকা দেওয়া হয়েছে। যদিও একাংশ বলছেন, দেশের করোনার বাড়বাড়ন্ত কোন না কোন উৎসবকে ঘিরেই বেড়েছে। সেদিক থেকে বড়দিনের এই উৎসবের আনন্দ যেন করোনা-কাঁটায় বিদ্ধ না হয়। যদিও মানুষ গৃহবন্দি জীবন ছেড়ে পার্ক স্ট্রিট আলো ঝলমলে রাস্তায় নিজেদের প্রিয়জনের হাত ধরে সান্তা ক্লজের উপহার প্রত্যাশায় বিভোর। বাঙালির উৎসব মুখরতা বড়দিনের উৎসবেও ভাঁটা পড়েনি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata