৫ নভেম্বর, ২০২৬
কলকাতা

Calcutta High Court: 'নিয়ম মেনে কাজ করুন' ফের এসএসসির মামলা ফেরাল ডিভিশন বেঞ্চ

এই নিয়ে চারবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ফেরাল এসএসসির মামলা
calcutta highcourt Bengali News
কলকাতা হাইকোর্ট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ৫ এপ্রিল ২০২২ ১২:১৩

স্কুল সার্ভিস কমিশনের (SSC) মামলা নিয়ে টানাপোড়েন অব্যাহত। ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ ফিরিয়ে দিল এই মামলা। এই নিয়ে চতুর্থ বার। এবার রীতিমতো ভর্ৎসনার সুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েই দিলেন নিয়ম মোতাবেক কাজ করার কথা।

উল্লেখ্য, সোমবার স্কুল সার্ভিস কমিশনের (SSC) ১০ টি গুরুত্বপূর্ণ মামলা থেকে সরে দাঁড়ান কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। ব্যক্তিগত কারণ দেখিয়ে এসএসসির গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম শ্রেণির নিয়োগ সংক্রান্ত অন্তত ১০ টি মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল এই ডিভিশন বেঞ্চ। এরপর মামলা ওঠে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিভাষ পট্টনায়কের ডিভিশন বেঞ্চে। কিন্তু মঙ্গলবার এই ডিভিশন বেঞ্চও জানিয়ে দেয় মামলাটি শুনতে তারা আগ্রহী নয়। ফলত, এই নিয়ে হাইকোর্টের চারটি ডিভিশন বেঞ্চ ফিরিয়ে দিল মামলাটি।

স্কুল সার্ভিস কমিশনের একাধিক মামলা বিচারাধীন। গত কয়েক বছরে বারবার আদালতের দরজায় গেছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা। উঠেছে দুর্নীতির অভিযোগ। যত সময় এগিয়েছে প্রকাশ্যে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন মামলার শুনানিতে নাম জড়িয়েছে একাধিক ব্যক্তির। এবার সেই তালিকায় আসেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ আরও চারজনের নাম। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দেন। এই নির্দেশের বিরুদ্ধে তাঁরা ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতেই পরপর চারবার আদালত প্রত্যাখ্যান করল এই মামলা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata