৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

SSC-র গুরুত্বপূর্ণ ১০ টি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ

সিঙ্গেল বেঞ্চের 'বিদ্রোহের' জের কি? উঠেছে চাপানউতোর
calcutta highcourt Bengali News
কলকাতা হাইকোর্ট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ৪ এপ্রিল ২০২২ ১২:০৭

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ১০ টি গুরুত্বপূর্ণ মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে এসএসসির গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম শ্রেণির নিয়োগ সংক্রান্ত অন্তত ১০ টি মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল এই ডিভিশন বেঞ্চ।

সূত্রের খবর, সোমবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্র সামন্তের ডিভিশন বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের ১০ টি গুরুত্বপূর্ণ মামলার শুনানির কথা ছিল। তবে শুনানির শুরুতেই জানা যায় হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ আর এই মামলাগুলি শুনবেন না। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলাগুলি থেকে অব্যাহতি নিয়েছেন বলে সূত্রের খবর। এরপরেই এই মামলাগুলির শুনানি আজকের মতো বন্ধ হয়ে যায়। আগামীকাল মঙ্গলবার এই মামলাগুলির শুনানির সম্ভাবনা, তবে তা যে অন্য কোন ডিভিশন বেঞ্চে, বলাই বাহুল্য।

কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের চাপানউতোর অপ্রকাশ্য নয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দ্বারস্থ হয়েছেন। ডিভিশন বেঞ্চে তাঁর বেশিরভাগ রায় খারিজ হয়ে যাওয়ার তিনি সরব হয়েছেন। এরপরেই শুরু হয় বিতর্ক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একসময়ের এসএসসির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ আরও চারজনকে সিবিআইয়ের কাছে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। শান্তিপ্রসাদ সিনহা সিবিআই দফতরে উপস্থিত হলেও বাকি চারজন উপস্থিত হননি। বরং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তাঁরা। আজ সেই মামলার শুনানি ছিল। আর সেখানে থেকেই সরে গেলেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata