২৮ অক্টোবর, ২০২৬
কলকাতা

'মাঘের শীত বাঘের গায়!' ঝঞ্ঝা কাটিয়ে ফের শীতের ইনিংস শুরু

কমতে পারে তাপমাত্রার পারদ, ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা
Winter sunset Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ৯:২৭

কথায় আছে, 'মাঘের শীত বাঘের গায়', সেই মতোই শহরে ফিরেছে শীত। রবিবার সকাল থেকেই বইছে ঠান্ডা বাতাস। কোথাও কোথাও ঘন কুয়াশার চাদরে ঢেকেছে এলাকা। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বৃষ্টির পূর্বাভাস ছিলই, কিন্তু বর্তমানে বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে ঠান্ডার নয়া ইনিংস শুরু হতে চলেছে। আর তাতেই তরতর করে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।

সকালে আকাশ পরিষ্কার না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মেঘমুক্ত আকাশ দেখা যাবে। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। বরং আজ থেকেই ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। হাড়কাঁপানো শীতের ইনিংস আগামী দিন দুয়েকের মধ্যেই ফের ফিরতে চলেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রার পারদ পতনে ফের শীতের আমেজ ফিরতে চলেছে বলে খবর। শুক্রবার পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার দাপট ছিল দক্ষিণবঙ্গে। ধীরে ধীরে সেই প্রভাব কেটে গিয়ে রোদ ঝলমলে আবহাওয়ার দেখা মিলেছে। আর তাতেই মাঘের শীত বাঘের গায়ে ফিরিয়ে এনেছে বর্তমান আবহাওয়া।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun