১ নভেম্বর, ২০২৬
কলকাতা

গঙ্গাসাগরে যাওয়ার আগেই বাবুঘাট পুণ্যার্থী শিবিরে মৃত ২, কারণ ঘিরে ধোঁয়াশা

মৃত দুই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কী না খতিয়ে দেখছে পুলিশ
dead body 2 Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১১:৫৫

রাত ফুরালেই মকর সংক্রান্তির পুণ্য স্নান। তার আগেই পুণ্যার্থী শিবিরে ঘটে গেল বিপত্তি। কলকাতার (Kolkata) বাবুঘাটে (Babughat) জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীরা। আচমকাই সেখানে উদ্ধার হল দু'টি মৃতদেহ। কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। করোনার কারণে মৃত্যু নাকি এর পেছনে আছে অন্য কোন কারণ খতিয়ে দেখছে পুলিশ।

গোটা দেশ-সহ রাজ্যে উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনা সংক্রমণ। দাবি উঠেছিল গঙ্গাসাগর মেলা বন্ধ করে দেওয়ার। তার জেরে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। হাইকোর্টের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে বিশেষ পর্যবেক্ষক দল। কোভিড বিধি মেনে হচ্ছে গঙ্গাসাগর মেলা। বাবুঘাটে তৈরি হয়েছে পুণ্যার্থীদের শিবির। রাখা হয়েছে করোনা পরীক্ষার শিবির। সেই মোতাবেক দিন দুয়েক আগেই উত্তরপ্রদেশের অযোধ্যা ও মাথলি জেলার দুই পুণ্যার্থী বাবুঘাটের শিবিরে আশ্রয় নিয়েছিলেন। বুধবার সকালে তাঁদের কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না বলে খবর। পরে খবর যায় পুলিশের কাছে। তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।

কিন্তু তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। তাঁরা কি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, এই প্রশ্ন উঠেছে। পুণ্যার্থী শিবিরে থাকা অন্যরা বলছেন দিন কয়েক তাঁরা জ্বরে আক্রান্ত ছিলেন। যদিও তাঁদের করোনা ছিল কী না খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ। তাঁদের করোনার দু'টি টিকা নেওয়া ছিল কী না কিংবা ৭২ ঘন্টা আগে তাঁরা আরটি-পিসিআর রিপোর্ট করিয়ে ছিলেন কী না, সবটা খতিয়ে দেখছে পুলিশ। গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্য স্নানের আগে এমন ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body