৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

কলকাতার অনুষ্ঠানে কোন গান থাকে শ্রেয়ার 'প্রায়োরিটি লিস্ট' এ? জানালেন খোদ গায়িকা

দীর্ঘ ২৫ বছর ধরে দেশবাসীকে কণ্ঠের মায়ায় বেঁধে চলেছেন শ্রেয়া ঘোষাল
Shreya Ghosal new Bengali News
instagram.com/shreyaghoshal
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১০

প্রত্যেক শহরের এক নিজস্ব মিষ্টতা থাকে। ঠিক যেমন আছে কলকাতারও। সুরের সম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) সামাজিক মাধ্যমে (Social Media) একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছেন, কলকাতার প্রতি তাঁর গভীর অনুরাগের কথা। তিনি জানিয়েছেন, প্রত্যেক শহরের প্রতি এক আলাদা টান অনুভব করেন তিনি। তাই সেই সকল স্থানে অনুষ্ঠানে গেলে, সেই জায়গায় মতই করে থাকেন গানের নির্বাচন। কলকাতার ক্ষেত্রেও এমন করে থাকেন গায়িকা। জানেন কি, কলকাতার জন্য কোন গান থাকে শ্রেয়ার প্রাধান্যের তালিকায়?

১৯৯৮ সালে, সঙ্গীত জগতে প্রবেশ ঘটে শ্রেয়া ঘোষালের। সুরের বাঁধনে ২৫ বছর ধরে বেঁধে রেখেছেন সঙ্গীতপ্রেমীদের। গায়িকা সামাজিক মাধ্যমে জানান, কলকাতায় এলে তিনি তাঁর গানের তালিকায় অবশ্যই রাখেন 'পিউ বোলে' (Piyu Bole) গানটিকে। এমনকী অন্যান্য অনুষ্ঠানে না গাইলেও, কলকাতায় এসে এই গানে তিনি শ্রোতাদের মন জয় করবেনই।

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত 'পরিণীতা' (Parineeta) ছবির গান ছিল 'পিউ বোলে'। সুরকার শান্তনু মৈত্রের (Shantanu Moitra) মন মাতানো ছন্দে, শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগমের (Sonu Nigam) গলায় এই গানে মেতে ওঠেন শ্রোতারা। গানটির পরতে পরতে ছিল বাঙালি ছোঁয়া। তাই শ্রেয়া মনে করেন, তাঁর কণ্ঠে এই গানটি, বাঙালিদের কাছে বেশ আবেগের। শ্রেয়া বহরমপুরের মেয়ে, তিনি যেমন একজন সফল গায়িকা, তেমনই তাঁর খেয়াল থাকে তাঁর আপন শহরকে কোন কোন গান উপহার দিলে, তাঁর শহরের মানুষজনের মন আনন্দে ভরে উঠবে। সেই কারণে কলকাতায় অনুষ্ঠান করতে নিলেই, শ্রেয়া সবার আগে বেছে নেন এই গানটিকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather