১৭ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

বিজেপি জিতলে বাংলায় তৈরি হবে "অ্যান্টি রোমিও স্কোয়াড", ঘোষণা যোগী আদিত্যনাথের

হুগলির চাঁপদানিতে বিজেপির প্রচার করতে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
yogi adityanath west bengal election bjp Bengali News
https://www.youtube.com/watch?v=Y7lwvgLESc8
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ৮ এপ্রিল ২০২১ ১৬:৪২

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার বাকি ৫দফার নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে ভোটপ্রচার করছে। এরই মধ্যে বিজেপি বারংবার তাদের কেন্দ্রীয় নেতাদের বাংলায় এনে প্রচার করাচ্ছেন। আজ হুগলি জেলার চাঁপদানি বিধানসভা কেন্দ্রে গেরুয়া সৈনিক দিলীপ সিং এর সমর্থনে জনসভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি এদিন জনসভায় দাঁড়িয়ে বিজেপি জিতলে বাংলার মেয়েদের কি কি উন্নয়ন হবে, তার খতিয়ান দিয়েছেন।

জনসভায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, "বাংলায় বিজেপি সরকার জিতলে মেয়েদের পড়াশোনার জন্য কেজি থেকে পিজি পর্যন্ত কোন খরচা করতে হবে না। মেয়েদের পরিবহন খরচ সম্পূর্ণ বিনামূল্যে।" এছাড়াও তিনি জানিয়েছেন বিজেপি জিতলে বাংলায় তৈরি হবে "অ্যান্টি রোমিও স্কোয়াড"। বলেছেন, বাচ্চা মেয়েদের স্কুলের সামনে যে সব গুন্ডারা ঘুরে বেড়ায়, তাদের সুরক্ষার জন্য স্কুলের বাইরে ঘুরবে "অ্যান্টি রোমিও স্কোয়াড"। এছাড়া দিন জনসভা থেকে বিজেপির গুনোগান করে যোগী আদিত্যনাথ বলেছেন, "আমরা যা বলি তাই করি। বিরোধীদের শত বাধা সত্ত্বেও রাম মন্দির তৈরি করেছে মোদীজি। কাশ্মীরের আতঙ্কবাদ মেটানোর প্রতিশ্রুতি নিয়ে তার দায়িত্ব পালন করেছে বিজেপি।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah