১০ নভেম্বর, ২০২৬
ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

পরকীয়ার শাস্তি দিতে স্ত্রীকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরালো স্বামী, চাঞ্চল্য এলাকায়

ঘটনাটিতে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ
rape 3 Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জুন ২০২১
শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ৮:০৮

দুই সন্তানের মা হওয়া সত্বেও পরকীয়া সম্পর্কে জড়িয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান ঘাটালের এক মহিলা। ঘাটালের প্রতাপপুরের এই ঘটনা চঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পেশায় টোটোচালক সন্তোষ করের সঙ্গে বছর ১৬ আগে বিবাহ হয় ওই মহিলার। তাঁদের দুজনের দুটি সন্তান আছে যাদের একজন এবছর মাধ্যমিক দিতে চলেছে। বছর কয়েক আগে এলাকার এক যুবক পাচুগোপাল আদকের সংগে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মহিলা। স্ত্রীর পরকীয়ার কথা শীঘ্রই জেনে যান সন্তোষ। তারপরেই সমস্যার সূত্রপাত। স্বামীর হাজার বাধা সহ্য করেও ওই মহিলা ওই সম্পর্ক থেকে বেরোতে চাননি। তাই কার্যত বছরদুয়েক আগে স্বামী ও ছেলেদের রেখে বাড়ি থেকে ওই যুবকের হাত ধরে পালিয়ে যান ওই মহিলা। মাঝে স্বামী কিংবা নিজের সন্তানদের সঙ্গেও কোনো যোগাযোগ নেই। পুরোপুরি বেপাত্তা।

কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন সেই মহিলা আবার গ্রামে ফিরে আসে পাচুগোপালের সঙ্গে। তার বাড়িতে তার সঙ্গেই থাকতে শুরু করেন ওই মহিলা। খবরটা সন্তোষের কানে যায়। তারপরেই রবিবার সকালে সন্তোষ এবং তার শ্বশুরবাড়ির লোকজন পাচুগোপালের বাড়িতে চড়াও হয়। প্রথমে দুজনকে ব্যাপক মারধর করা হয়। তারপর সালিশি সভা বসিয়ে সকলের সিদ্ধান্ত অনুযায়ী, ওই মহিলাকে গলায় জুতোর মালা পরিয়ে গোটা এলাকা ঘোরানো হয়। যদিও ঘটনাটির ব্যাপারে সবকিছু স্বীকার করে নিয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চানন মন্ডল। ঘাটাল থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে। তার অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে বলেও খবর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah