১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

কেন মানুষ পরিষেবা নিচ্ছে না 'চোখের আলোর'? টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত মমতা সরকারের

টার্গেট পূরণে একেবারেই অসফল হয়েছে মালদা এবং পুরুলিয়া জেলা
Mamata Banana pC Bengali News
facebook.com/MamataBanerjeeOfficial/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২
শেষ আপডেট: ২৩ আগস্ট ২০২২ ১৮:০৯

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে 'চোখের আলো' (Chokher Alo) প্রকল্পকে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পণ করেছে শাসকদল। সেইমতো লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল, রাজ্যের প্রতিটি চোখের সার্জনকে মাসে ৬০ টি করে ছানি অপারেশন করতে হবে। কিন্তু চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিক শেষে দেখা গেল, ১৪ টি জেলা ও স্বাস্থ্য জেলায় ৫০ শতাংশ টার্গেটই পূরণ করতে পারেনি। যা নিয়ে বেশ ক্ষুব্ধ নবান্ন (Nabanna)। বিনামূল্যে পরিষেবা দেওয়া সত্বেও কেন মানুষ অপারেশন করাতে আসছে না তার জন্য একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত‌ও নিয়েছে প্রশাসন।

প্রসঙ্গত, টার্গেট পূরণে একেবারেই অসফল হয়েছে মালদা এবং পুরুলিয়া যারা যথাক্রমে ৩% ও ৪% টার্গেট পূর্ণ করেছে। আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুরে ২০% টার্গেট পূরণ হয়নি। অন্যদিকে নদিয়া, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা টার্গেটের কাছাকাছি যেতে পেরেছে। উল্লেখযোগ্যভাবে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা ১৮৭ শতাংশ টার্গেট পূরণ করেছে যাকে নজিরবিহীনও বলছে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

স্বাস্থ্য দফতরের নির্দেশ, প্রতিটি হাসপাতালের আউটডোরে একটি করে চক্ষুপরীক্ষার শেল্টার রাখতে হবে। প্রতিদিন দুটি শিফটে অপারেশন করতে হবে। কোনো অপারেশন সাতদিনের বেশী ফেলে রাখা যাবে না অর্থাৎ চোখ পরীক্ষা করে যদি দেখা যায় অপারেশন প্রয়োজন তবে সাতদিনের ভেতর অপারেশন করাতে হবে। চোখের সার্জনদের সপ্তাহে দুদিন আউটডোরে বসতে হবে এবং তিনটি অপারেশন করতে হবে। যেসব সার্জেনদের খারাপ পারফরম্যান্স তাদের রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য দফতরকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1