১১ অক্টোবর, ২০২৬
রাজ্য

Weather Update : বৃষ্টির আশঙ্কার মধ্যেই কাল থেকে জাঁকিয়ে পড়বে শীত

রাতের তাপমাত্রা নামতে পারে ২-৪ ডিগ্রি'তে
maidan kolkata Bengali News
instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১০:১০

সকাল থেকেই কুয়াশার চাঁদরে গোটা বাংলা। নিম্নচাপের (Weather Update) রেশ এখনও কাটেনি। আকাশের মুখও বেশ ভার। সঙ্গী হয়ে আবার তার পাশে রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। (West Bengal News) মেঘ, বৃষ্টির জেরে স্যাঁতস্যাঁতে পরিবেশে হাল্কা ঠান্ডা লাগলেও, উধাও উত্তরের হিমেল হাওয়া। কবে পড়বে জাঁকিয়ে শীত? তার অপেক্ষাতেই সাধারণ মানুষ।

এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে নাকি ফের রয়েছে বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (Weather Update) একাধিক জেলায়। তবে সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীতের পূর্বাভাসও মিলেছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস রয়েছে ১১ ডিসেম্বর অর্থাৎ কাল থেকে। (Kolkata News) আর তার আগেই কেটে যাবে মেঘলা আবহাওয়ার রেশ। তাপমাত্রার পারদ নামবে ৩-৪ ডিগ্রি। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এক সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন, "বায়ুমণ্ডলের উপরের স্তরে উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক, ঠান্ডা হাওয়া বয়ে আসছে। উল্টো দিকে বঙ্গোপসাগর থেকে উষ্ণ এবং আর্দ্র জলীয় বাষ্প বায়ুমণ্ডলের নীচের স্তরে ঢুকছে। বিপরীত চরিত্রের এবং বিপরীতমুখী দুই বায়ুর সংমিশ্রণে কলকাতা-সহ উপকূলীয় জেলাগুলির আকাশে স্থানীয় ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হচ্ছে।"

আবহাওয়াবিদদের দাবি, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কাল থেকেই ঝকঝকে আকাশ মিলবে। আগামী ৩-৪ দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি নামতে পারে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata