১৭ নভেম্বর, ২০২৬
রাজ্য

WB By-poll : চার কেন্দ্রের উপনির্বাচনে ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সিদ্ধান্ত ছিল ২৭ কোম্পানি, নিরাপত্তার খাতিরে একলাফে বেড়ে ৮০ কোম্পানি
CRPF jawan india Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১১:৪৫

আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন (By-poll)। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করে প্রচার শুরু করে দিয়েছে। এবার সুষ্ঠভাবে উপনির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মোতায়েন করা হল ৮০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী (CRPF)। প্রাথমিক ভাবে ঠিক ছিল ২৭ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী থাকবে এই চার কেন্দ্রের উপনির্বাচনে। তবে নির্বাচন কমিশনের তরফে এক ধাক্কায় ৫৩ কোম্পানি বাড়িয়ে ৮০ কোম্পানি করা হল বলে সূত্র মারফত খবর।

৮০ কোম্পানির এই কেন্দ্রীয় বাহিনী কোন কেন্দ্রে কেমন থাকবে তা স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলে খবর। চার কেন্দ্র গোসাবা, খড়দহ, শান্তিপুর ও দিনহাটাতে শান্তিপূর্ণ নির্বাচন করানোই লক্ষ্য কমিশনের। সেই উদ্দেশ্যেই কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে এই বাড়তি বাহিনী মোতায়েন করা হল বলে সূত্রের খবর। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বিএসএফ, এসএসবি, আইটিবিপির জওয়ানরাও দায়িত্বে থাকবেন। আগামী ৩০ অক্টোবরের নির্বাচনে কোন প্রকার গাফিলতি রাখতে নারাজ কমিশন। কঠোর নিরাপত্তা বলয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্য নিয়ে এই বাড়তি বাহিনী মোতায়েন বলে কমিশন সূত্রে খবর।

উল্লেখ্য, ভবানীপুরের উপনির্বাচনে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের উদ্দেশ্যে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছিল কমিশন। প্রথমে ভবানীপুরে ১৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে ঠিক হলেও পরে বাড়িয়ে ২০ কোম্পানি করা হয়। এবার বাকি চার কেন্দ্রের উপনির্বাচনেও বাড়তি বাহিনী মোতায়েন করে কমিশন অবাধ ও সুষ্ঠ নির্বাচন করার চেষ্টা করছেন, মনে করছেন ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই চার কেন্দ্রের বিভিন্ন জায়গায় রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সীমান্তবর্তী কেন্দ্র শান্তিপুর ও দিনহাটায় বাড়তি নিরাপত্তা প্রদান করা হয়েছে। শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah