১৪ অক্টোবর, ২০২৬
পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া

WB BJP: ফের ধাক্কা বিজেপির অন্দরে, এবার গ্রুপ ছাড়লেন বাঁকুড়ার ৪ বিধায়ক

উত্তর ২৪ পরগণার পর ফের বাঁকুড়া, দলের অন্দরে বাড়ছে অসন্তোষ
bjp flag rally Bengali News
-twitter@bjpbengal
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১২:৩১

রাজ্য বিজেপিতে (BJP) সংকট অব্যাহত। মতুয়া ক্ষোভে আগেই উত্তর ২৪ পরগণার ৫ বিজেপি বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। ফের বাঁকুড়ার (Bankura) ৪ বিজেপি বিধায়ক একসঙ্গে হোয়াসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বলে খবর। বিশেষ সূত্র মারফত খবর, রাজ্য বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়া, ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এবং সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি। তবে কেন তাঁরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন তা এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি রাজ্য বিজেপির অন্দরে তৈরি হয়েছে তীব্র চাপানউতোর। কখনও কখনও প্রকাশ্যে বেরিয়ে এসেছে সেই অসন্তোষের ছবি। রাজ্য বিজেপির নতুন কমিটিতে স্থান হয়নি কোন মতুয়া প্রতিনিধির। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে জোর চর্চা। অভিযোগ, এই কারণেই উত্তর ২৪ পরগণার বিজেপির পাঁচ বিধায়ক গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার এবং রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান। এ নিয়ে কম জলঘোলা হয়নি। এর মধ্যেই ফের বাঁকুড়ার ৪ বিধায়কের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগে তৈরি হয়েছে নতুন জল্পনা।

একাংশের দাবি, এই চার বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েননি, বরং বিজেপির স্যোসাল মিডিয়া গ্রুপ ছেড়েছেন। যেখানে বিজেপির নানা কর্মসূচির প্রতিবেদন দেওয়া হয়। যদিও সূত্রের খবর, বাঁকুড়া জেলায় নতুন সভাপতি হিসেবে যাঁকে আনা হয়েছে, তাঁকে নিয়ে বিজেপির অন্দরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। যার জেরে এই গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়া। গোটা ঘটনাটাই জল্পনা বলছেন ওয়াকিবহাল মহলের একাংশ। একজন বিধায়ক আবার মোবাইল খারাপ হয়ে যাওয়ার কারণ বলেছেন। যদিও ঠিক কী কারণে এই গ্রুপ ত্যাগ কিংবা বিজেপির স্যোসাল মিডিয়া গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া তা এখনও স্পষ্ট নয়। তবে দিন কয়েক ধরেই রাজ্য বিজেপির অন্দরে যে তীব্র চাপানউতোর তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah