১৪ নভেম্বর, ২০২৬
পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া

প্রায় ৮০ ঘন্টা ঘেরাও থাকার পর অবশেষে ছাড়া পেলেন বিশ্বভারতী রেজিস্ট্রার

কলকাতা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার রাতে বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ এবং উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার-সহ দুই আধিকারিককে
visvabharati university Bengali News
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় - visvabharati.ac.in
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ মার্চ ২০২২
শেষ আপডেট: ৪ মার্চ ২০২২ ১০:০১

অবশেষে উদ্ধার হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Viswa Bharati University) রেজিস্ট্রার। বিক্ষুব্ধ ছাত্রদের মাঝে প্রায় ৮০ ঘন্টা আটকে থাকার পর অবশেষে তাঁকে উদ্ধার করল শান্তিনিকেতন থানার পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয়েছে আরো দুই আধিকারিককে। যদিও এদিন তাঁদের উদ্ধার করার সময়েও বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা।

উল্লেখ্য, করোনার প্রকোপ কাটিয়ে সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অফলাইন ক্যাম্পাস চালু হলেও খোলা হয়নি বিশ্ববিদ্যালয়ের হোস্টেল। যে কারণে ব্যাপক অসুবিধায় পড়েছেন দূর দূরান্ত থেকে আসা পড়ুয়ারা। তাই হোস্টেল খোলা-সহ বেশ কয়েকটি দাবি নিয়ে সোমবার থেকেই রেজিষ্ট্রার অফিস ঘেরাও করেন বিক্ষুব্ধ পড়ুয়ারা। বন্ধ করে দেওয়া হয় রেজিস্ট্রারের ঘরের দরজা। এরই মাঝে শিবরাত্রির দিন রেজিস্ট্রারের ঘরের বাইরে ছাত্রদের সঙ্গে কর্মসচিবের ধস্তাধস্তির ভিডিও প্রকাশ্যে আসে, যা নিয়ে তুমুল বিতর্ক ছড়ায়।

এদিকে বৃহস্পতিবার আন্দোলনকারী এক ছাত্রনেতার নামে কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আদালতের রায় বিচারপতি রাজ শেখর মান্থার বলেন, আন্দোলন গণতান্ত্রিক অধিকার। তবে তার জন্য বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যকলাপে বাধা দিতে পারবেন না আন্দোলনকারীরা। আধিকারিকদের যাতায়াতের পথ আটকে রাখা যাবে না। পাশাপাশি বিচারপতি জানান, পড়ুয়াদের দাবি ১০ দিনের মধ্যে হলফনামা আকারে আদালতে জমা দিতে হবে।

আর এরপরই গতকাল রাতেই বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। তাঁদের হস্তক্ষেপে প্রায় ৮০ ঘন্টা আটক থাকার পর অবশেষে ছাড়া পান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার-সহ দুই আধিকারিক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah