১১ নভেম্বর, ২০২৬
পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া

ফের বিতর্কে বিশ্বভারতী, ছাত্রকে জাতি বৈষম্যমূলক অপমানের অভিযোগে গ্রেফতার অধ্যাপক

এই ঘটনায় আবারও বিপাকে পড়ল এই শিক্ষাপ্রতিষ্ঠান
visvabharati university Bengali News
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় - visvabharati.ac.in
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ৭:৫০

এবারে ছাত্রের প্রতি জাতি বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার হলেন বিশ্বভারতীর অধ্যাপক। ইতিমধ্যেই শান্তিনিকেতন থানার পক্ষ থেকে তাঁকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ওই অধ্যাপক-এর নাম সুমিত বসু। তাঁকে ইতিমধ্যেই বোলপুর নিয়ে আসা হচ্ছে। সোমবার বোলপুর মহকুমা আদালতে তোলা হবে ওই অধ্যাপককে। তাঁর বিরুদ্ধে যে ছাত্র অভিযোগ তুলেছিলেন তাঁর নাম সোমনাথ সৌ। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন সময় প্রকাশ্য রাস্তায় ওই ছাত্রকে জাতি বৈষম্যমূলক মন্তব্য করে অপমান করেন ওই অধ্যাপক সুমিত বসু। প্রসঙ্গত, সোমনাথ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র এবং ওই অধ্যাপক হলেন সংগীত ভবন-এর মনিপুরী বিভাগের অধ্যাপক।

এই ঘটনাটি পর শান্তিনিকেতন থানায় অধ্যাপক-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সোমনাথ। সিউড়ি জেলা আদালত ওই অধ্যাপকের জামিন খারিজ করে দেয় এবং তাঁকে তৎক্ষণাৎ গ্রেফতারের নির্দেশ দেয়। এরপর সুমিত বসু সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু কলকাতা হাইকোর্টে তাঁর মামলা গৃহীত হয়নি। এরপরেই শান্তিনিকেতন থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

এই প্রসঙ্গে ওই ছাত্র অভিযোগ করেছেন, "আমাকে নিচু জাতের বলে নানান কটূক্তি করেছিলেন উনি। একজন অধ্যাপক হয়ে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কথা কীভাবে বলতে পারেন, আমি জানি না। আমি ওঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলাম।” এই ঘটনায় ফের বিতর্কের মুখে পড়ল দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah