৩০ অক্টোবর, ২০২৬
রাজ্য

করোনা নিয়ন্ত্রণে, উপনির্বাচনটা ক্লিয়ার করা হোক : সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee new3 Bengali News
মমতা বন্দ্যোপাধ্যায় instagram.com/mamataofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০২১
শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৮:২৩

আজ সাংবাদিক বৈঠক করে একের পর এক জরুরী পরিস্থিতিকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের সুরক্ষার কথা নিয়ে একগুচ্ছ নির্দেশিকার পরেই মুখ্যমন্ত্রীর নজর প্রাকৃতিক দুর্যোগকে ঘিরে। কারণ ২৬ জুন আসছে বান। আর তাতেই ইয়াসের থেকেও ভয়াবহ জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে সাগরে।

সেই নিয়েই মুখ্যমন্ত্রী বলেন, "শনিবার বান আসছে। সাগরে এর উচ্চতা অনেকটা বেশি থাকবে। ইতিমধ্যেই বহু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। যেখানে বেশি বৃষ্টি হচ্ছে, সেখানকার জেলা শাসকদের (DM) সতর্ক করা হয়েছে। যেমন, হুগলির আরামবাগ, খানাকুল, হাওড়ার আমতা, বাগনান, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া জেলায় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের তরফে যতটা সম্ভব বান মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগ কারও হাতে নেই।"

অন্যদিকে, কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বলেন, "কোভিড পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। নির্বাচন কমিশন চাইলেই উপনির্বাচন করতে পারে।" প্রসঙ্গত, রাজ্যে আগামী সাড়ে চার মাসের মধ্যে ৭ আসনে উপনির্বাচনও হওয়ার কথা। যার মধ্যে যে কোনও একটি আসন থেকে নির্বাচিত হয়ে আসতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নির্বাচন প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী বলেন, "আমি তো শুনেছি প্রধানমন্ত্রীর ইঙ্গিত না পেলে নির্বাচন কমিশন উপনির্বাচনের অনুমতি দেবে না। তাই আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের উপনির্বাচনটা ক্লিয়ার করে দিন। রাজ্যের মোট ৭ আসনে উপনির্বাচন বাকি। এখন কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে। তাই যে কোনও সময় উপনির্বাচন হতে পারে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body