৩১ অক্টোবর, ২০২৬
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর

মাধ্যমিক পড়ুয়ার মাথায় পিস্তল ঠেকিয়ে ধর্ষণ, কাঠগড়ায় মালদার তৃণমূল কর্মী

তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি এবং বিধায়ক সাবিত্রী মিত্র ঘটনার তীব্র নিন্দা করেছেন
rape 2 Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ১৮:১৮

মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হল এক তৃণমূল কর্মী। গত সোমবার মালদার ইংরেজবাজার এলাকার এক মাধ্যমিক পরীক্ষার্থীকে হাত পা বেঁধে মাথায় পিস্তল ঠেকিয়ে যৌন নির্যাতন করেছিল ওই ব্যক্তি। মঙ্গলবার‌ই নির্যাতিতার বাড়ি যান মালদা জেলা প্রশাসনের আধিকারিকরা। সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করে রিপোর্ট দেবেন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার মৌসুমি দত্ত রায়।

বস্তুত, সোমবার মালদার ইংরেজবাজারে নিজের বাড়িতে দুপুরে শুয়ে ছিলেন ওই কিশোরী। চলতি বছরেই সে মাধ্যমিক দিয়েছে। অভাবের সংসার, বাবা দিনমজুরের কাজ করেন। অভিযুক্ত তৃণমূল কর্মী শেখ রায়জান এদিন ঘরে ঢুকে ওই কিশোরীর কপালে বন্দুক তাক করে বসে। এরপরই অভিযুক্ত নারকীয় অত্যাচার চালায় ওই ছোট্ট মেয়েটির উপর। চিৎকার শুনে লোক জড়ো হলে চম্পট দেয় অভিযুক্ত। প্রতিবেশীরা এসে দেখেন, রক্তে ভেসে যাচ্ছে বিছানা। মেয়েটি শুয়ে কাতরাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্ত শেখ রায়জানের দুই দাদা সিভিক পুলিশ, তারাই পালাতে সাহায্য করেছে রায়জানকে। পুলিশি তদন্তে উঠে এসেছে, এর আগেও বহু নারীর উপর যৌন নিগ্রহ চালিয়েছে শেখ। তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি এবং এলাকার বিধায়ক সাবিত্রী মিত্র ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছেন। তাঁরা বলেছেন, "তৃণমূলের কর্মী হলেও তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে"। অন্যদিকে এই বিষয়ে জেলায় আইন শৃঙ্খলা তলানিতে নেমেছে বলে দাবি তুলে তীব্র সমালোচনায় নেমেছে বিরোধীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote
৩ মে

ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা-সাংসদ

Dev Tonic