১১ নভেম্বর, ২০২৬
পূর্ব ও পশ্চিম বর্ধমান

পশ্চিম বর্ধমানের অন্ডালে পেট্রোল পাম্পে রোমহর্ষক ডাকাতি, লুঠ লক্ষাধিক টাকা

বন্দুকের বাঁটে জখম দুই কর্মচারী
night people blur crime nightmare Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৫

বৃহস্পতিবার মাঝরাতে অন্ডালের পেট্রোল পাম্পে ঘটে গেল ভয়ানক ডাকাতির ঘটনা। যার জেরে চরম আতঙ্কে এলাকাবাসী।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ অন্ডাল থানার অন্তর্গত দুবচুরুরিয়া মোড়ের কাছে দু নম্বর জাতীয় সড়কের পাশে এক পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় জনা সাতেকের এক দুষ্কৃতী দল। পেট্রোল পাম্পে ঢুকেই তারা মারধোর শুরু করে সেখানে উপস্থিত কর্মীদের। বন্দুকের বাঁট দিয়ে মেরে দুজন কর্মচারীর মাথা পর্যন্ত ফাটিয়ে দেয় দুষ্কৃতীর দল। এরপর তারা অফিসের ক্যাশবাক্স ভেঙে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা লুঠ করে চম্পট দেয়।

পুরো ঘটনাটাই ধরা পড়েছে পেট্রোল পাম্পের সি সি ক্যামেরায়। সেখানে দেখা গেছে, হাতে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে একে একে পাম্পে ঢোকে দুষ্কৃতীরা। তারপরেই তারা শুরু করে লুঠপাট। পেট্রোল পাম্পের অফিসে ঢুকে এক কর্মচারীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিতেও দেখা যায় দু-তিনজন দুষ্কৃতীকে। বাকিরা সেই সময় ক্যাশবাক্স খুলে লুঠপাটে ব্যস্ত ছিল।

এদিকে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম পেট্রোল পাম্পের এক কর্মী। তিনি বর্তমানে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে পাম্প মালিক সুকুমার পাণ্ডে জানান, আজ প্রায় চার বছর হতে চলল তিনি এই পাম্পটি চালাচ্ছেন। এর মাঝে ডাকাতি তো দুরের কথা, কখনও সামান্য একটি চুরির ঘটনাও ঘটেনি এখানে। তবে সুকুমারবাবুর অনুমান, এই ঘটনা পূর্বপরিকল্পিত। এর পিছনে কোনও শত্রুতা থাকতে পারে বলেও উড়িয়ে দিচ্ছেন না তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ। দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah