৮ নভেম্বর, ২০২৬
ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

ছাদনাতলা থেকে পাকড়াও বর, ঘটনায় তীব্র চাঞ্চল্য

মণ্ডপ প্রস্তুত, লোকজনের সমাগম, উপস্থিত বরযাত্রী, বিয়ের পর্ব শুরু, আচমকাই বন্ধ বিয়ের অনুষ্ঠান, কিন্তু কেন?
Marriage 1 Bengali News
Marriage 1 https://www.pexels.com/search/indian%20marriage%20ceremony/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ ২০২২
শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ৯:০৬

এ যেন সিনেমার চিত্রনাট্য! মণ্ডপ প্রস্তুত, বাড়িতে আত্মীয়দের সমাগমে আলোর রোশনাই, বরযাত্রী উপস্থিত, বিয়ের পর্বও শুরু হয়ে গিয়েছে, আচমকাই মণ্ডপে হাজির পুলিশ। সঙ্গে এলাকার বিডিও। পাকড়াও বর, আর বেগতিক বুঝে বরপক্ষের অন্যান্যরা দিলেন চম্পট। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পটাশপুর।

সূত্রের খবর, পটাশপুর ২ নম্বর ব্লকের ঝরিয়া গ্রামের সৈকত মাইতির সঙ্গে পার্শ্ববর্তী কেকুই গ্রামের এক নাবালিকার বিয়ে ঠিক হয়। কন্যার বয়স আঠারো বছর হয়নি। দুই পরিবারের মধ্যে এই বিয়ে নিয়ে সমস্যা তৈরি হয়। আর তখনই গ্রামের মাতব্বরদের মধ্যস্থতায় বিবাহ ঠিক হয়। সেই মোতাবেক সবকিছুই প্রস্তুত। মঙ্গলবার সন্ধ্যায় মেয়ের বাড়ি সংলগ্ন একটি মন্দিরে বিয়ের আসর বসে। সবকিছুই যখন ঠিকঠাক, তখনই সেই মণ্ডপে হানা দেয় স্থানীয় এলাকার পুলিশ। সঙ্গে এলাকার বিডিও। তৎক্ষণাৎ সৈকত মাইতিকে গ্রেফতার করা হয়। যদিও তার বাড়ির লোকজন কিংবা গ্রামের মাতব্বররা গা ঢাকা দিয়েছেন।

বুধবার ধৃত সৈকত মাইতিকে কাঁথি আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ধৃতের পরিবারের লোকজনদের খোঁজ চালাচ্ছে। নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে সেই নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে। এলাকার এক বাসিন্দার কথায়, এই সব এলাকায় আকছার এমন ঘটনা ঘটে চলেছে। ক'টাই-বা আটকানো সম্ভব হচ্ছে। অধিকাংশই পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে। এইসব ঘটনার বিরুদ্ধে জোরাল পদক্ষেপ প্রয়োজন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah