১৭ নভেম্বর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

দেগঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শূন্যে গুলি চালানোর অভিযোগ, অভিযোগ অস্বীকার কমিশনের

শীতলকুচির মতো দেগঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর অভিযোগ উঠল, হতাহতের কোন খবর নেই
CRPF jawan india Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৬:১৭

শীতলকুচি ঘটনার রেশ এখনও মেটেনি। এখনও শাসক বিরোধী দুই যুযুধান প্রধান শক্তির চাপানউতোর চলছে। গতকালকের অডিও টেপ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এর মধ্যে আজ পঞ্চম দফা নির্বাচনে উত্তর ২৪ পরগণার দেগঙ্গায় কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগণার দেগঙ্গা বিধানসভার কুড়ি কুড়ুলগাছা গ্রামের ২১৪ ও ২১৫ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাহিনী শূন্যে গুলি চালিয়ে এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। যদিও কমিশন এলাকাবাসীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

উল্লেখ্য, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর ১২৬ নম্বর বুথে গুলি চালানোর ঘটনায় ৪ জন মারা যায়। এই নিয়ে রাজ্য রাজনীতি আজও উত্তাল। এমন অবস্থায় দেগঙ্গার এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ এলাকায় কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। মানুষকে ভয় দেখাচ্ছে। গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করছে। এলাকায় কিছু মানুষের জমায়েত দেখে শূন্যে গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। যদিও কমিশন প্রাথমিক তদন্তের পর স্পষ্ট জানিয়েছেন সিআরপিএফ কোন গুলি চালায়নি। এলাকার পরিবেশ থমথমে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1