১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

স্বাস্থ্যসাথীতেও মিললনা পরিষেবা, অসহায় ভাঙড়ের পরিবার

আমরি হাসপাতালের ঘটনা
Swasthya sathi card Bengali News
স্বাস্থ্য সাথী কার্ড Twitter @aitcofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ২ জানুয়ারি ২০২১ ১১:২৭

জরুরি চিকিৎসায় কলকাতার নামী বেসরকারি হাসপাতালেও মেলেনি স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা। ভাঙড়ের বাসিন্দা ওই রোগীর পরিবারে কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা ফি থেকে পরীক্ষা খরচ, সবেতেই স্বাস্থ্য সাথী পরিষেবা থেকে বঞ্চিত হয়ে অভিযোগ করেন বিডিও অফিসে।

রাজ্যজুড়ে দশ কোটি মানুষের জন্য নিয়ে আসা এই স্বাস্থ্য পরিষেবায় যেকোনো সরকারী বা বেসরকারী হাসপাতাল ও নার্সিং হোমে সর্বাধিক পাঁচ লাখ টাকা পর্যন্ত সুবিধা মিলবে বলেই প্রস্তাবিত এই কার্ড। আরজিকরে নিয়ে গেলে শাকিলা বিবি নামে ওই রোগীর হার্টের অবস্থা ভালো নয় বলে জানানো হয় এবং হৃদরোগ বিশেষজ্ঞের অভাবে তাকে আমরিতে নিয়ে আসে পরিবার। সেখানে জরুরি চিকিৎসার জন্য কোনোরকম স্বাস্থ্যসাথী পরিষেবা মিলবে না বলে জানানো হয় এবং দৈনিক প্রায় ৫০ হাজার টাকা চিকিৎসা বাবদ ধার্য করা হয়। এরপর এসএসকেএমে নিয়ে এলে সেখানেও বেডের অভাবে ভর্তি না করে প্রাথমিক চিকিৎসার ওষুধ ও কিছু পরীক্ষার পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়। বারবার স্বাস্থ্যসাথীর হেল্পলাইন নাম্বারে ফোন করেও কোনো সাড়া মেলেনি। শেষমেশ পুলিশের পরামর্শে বিডিওর কাছে অভিযোগ দায়ের করে শাকিলা বিবির পরিবার। আমরি সূত্রে জানানো হয়েছে স্বাস্থ্য সাথীর পরিষেবাগুলি নিয়ে আলোচনা চলছে এবং কোনো লিখিত অভিযোগ জমা না পড়লেও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ‌

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah