১৯ নভেম্বর, ২০২৬
রাজ্য

সাংবিধানিক অধিকার খর্ব করে তাঁকে রাজ্যের সর্বত্র ঘুরে দেওয়া হচ্ছে না, রাজ্যপালকে চিঠি দিলেন শুভেন্দু

বৃহস্পতিবার বিকাশভবন অভিযানে পুলিশি বাধার মুখে পড়েন তিনি, তৈরি হয় ধুন্ধুমার কাণ্ড
Suvendu Adhikari 2 Bengali News
শুভেন্দু অধিকারী
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ৮:৫৫

রাজ্যের সর্বত্র স্বাধীন ভাবে তাঁকে ঘুরতে দেওয়া হচ্ছে না, বরং বারবার বাধার মুখে পড়ছেন তিনি, এই মর্মে বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) কাছে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যপালের পাশাপাশি মানবাধিকার কমিশনের কাছেও চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা, সূত্রের খবর।

চিঠিতে তিনি স্পষ্ট অভিযোগ করেছেন, রাজ্যের সর্বত্র ঘুরে বেড়ানো তাঁর মৌলিক অধিকার। অথচ পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে রাজ্য পুলিশ সবসময়ই বাধা দিচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। রাজ্য পুলিশের অতিরিক্ত সুপার মর্যাদার পুলিশরাই মূলত বাধা তৈরি করছে বলেও তিনি উল্লেখ করেছেন। তাঁর ক্ষেত্রে এমন পরিস্থিতি বারবার তৈরি হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, "সাংবিধানিক পদ বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বারবার আমি বাধার মুখে পড়ছি। আমার সমস্ত গতিবিধি রাজ্য সরকারের পুলিশ নিয়ন্ত্রণ করছে।"

উল্লেখ্য, বৃহস্পতিবার বিরোধী দলনেতা স্কুল-কলেজ খোলার দাবি নিয়ে বিকাশভবন অভিযান করেছিলেন। বিকাশভবনে শিক্ষা সচিবের সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন। কিন্তু পথিমধ্যে তিনি পুলিশি বাধার মুখে পড়েন। তাঁর পথ আটকে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন। শুরু হয় পুলিশের সঙ্গে তর্কাতর্কি। অবশেষে বিকাশভবনের রাস্তায় তিনি অবস্থান বিক্ষোভে বসে পড়েন। তৈরি হয় ধুন্ধুমার কাণ্ড। এর আগেও নেতাই দিবসের দিন নেতাই যাওয়ার পথে বাধার মুখে পড়েছিলেন তিনি। এ নিয়ে কম জলঘোলা হয়নি। এই ঘটনাগুলির প্রেক্ষিতেই তিনি রাজ্যপালকে চিঠি দিলেন বলে সূত্রের খবর।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্পষ্ট দাবি, সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও তিনি রাজ্যের সর্বত্র অবাধে ঘুরে বেড়াতে পারছেন না। প্রতি মুহূর্তে কোথাও না কোথাও তিনি বাধার মুখে পড়ছেন। স্বাধীন, গণতান্ত্রিক দেশে যা কোনভাবেই কাম্য নয়, বলে তিনি উল্লেখ করেছেন। গোটা ঘটনায় রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah