২২ নভেম্বর, ২০২৬
রাজ্য

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সিঙ্গুরে কতগুলি ভেড়ি হয়েছে : সুকান্ত মজুমদার

উনি বলেছিলেন, এখানে প্রচুর কাশফুল হয়, বালিশ লেপ তৈরির শিল্প হবে : সুকান্ত মজুমদার
Sukanta Mamata Bengali News
facebook.com/MamataBanerjeeOfficial/

একদিকে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে 'কর্মসংস্থান'-এর হদিশ দেখাতে ব্যস্ত মুখ্যমন্ত্রী (Mamata Banerjee, CM), অন্যদিকে কটাক্ষের পারদ বাড়াচ্ছে বঙ্গ বিজেপি (BJP)। এদিন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের ফোকাস হল সহজে যাতে বাণিজ্য করতে পারেন লগ্নিকারীরা। বাংলা মানেই বাণিজ্য। আপনারা আসুন। এখানে ব্যবসা করুন। সরকার সব সময় পাশে আছে। আমার একটাই লক্ষ্য, কর্মসংস্থান। আমাদের যুব সম্প্রদায় খুবই প্রতিভাবান। গোটা বিশ্বজুড়ে বিভিন্ন সেক্টরে কাজ করছে বাংলার ছেলেমেয়েরা।"

এই আবহে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই বুধবার বিজেপির নেতা-কর্মীদের নিয়ে দেউচা পাঁচামিতে গিয়ে হাজির হলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার গিয়েছিলেন সিঙ্গুরে।

সিঙ্গুর থেকে সুকান্ত মজুমদার ক্ষোভ প্রকাশ করে বলেন, "শিল্প সম্মেলন হচ্ছে। তাই সিঙ্গুরে দেখতে এসেছি। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। তার আগে সিঙ্গুরকে শিল্পের বদ্ধভূমিতে পরিনত করেছেন। সেই এলাকাই দেখতে এসেছি। তারপর উনি বলেছিলেন, এখানে প্রচুর কাশফুল হয়। বালিশ লেপ তৈরির শিল্প হবে। এসে দেখলাম সেই মেশিনগুলিও লাগেনি। কতগুলি ভেড়ি হয়েছে দেখলাম। এখানকার বিধায়ক বেচারাম মান্নার ও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote