২৪ নভেম্বর, ২০২৬
রাজ্য

বাংলায় একশো আসনে লড়তে চায় শিবসেনা

রাজ্য রাজনীতিতে নিত্যনতুন চমক
Uddhav Thackeray Bengali News
উদ্ধব ঠাকরে
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ৪ জানুয়ারি ২০২১ ৮:৫৭

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার বৃহত্তর রাজনৈতিক দলগুলির পাশাপাশি অপেক্ষাকৃত ছোট পরিসরে দল নিয়ে ময়দানে নামার ইচ্ছা প্রকাশ করেছে বহু ভিনরাজ্যের শাসক দল। এর আগেই বিহারের নীতিশ কুমারের জেডি(ইউ) ও ওয়েইসির মিম বাংলায় প্রার্থী দাঁড় করানোর কথা জানিয়েছে, এবার মহারাষ্ট্রের শিবসেনাও একশোটি আসনে প্রার্থী দাঁড় করাতে ইচ্ছুক বঙ্গে।

কিছুদিন আগেই মুখপত্র সামনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির বিরুদ্ধে লড়াকু মানসিকতার ভুয়সী প্রশংসা করে শিবসেনা। বিজেপি বিরোধী সমস্ত দলগুলির এই সময়ে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা এনে মুখ্যমন্ত্রীকে এই লড়াইয়ে আরও সাহস সঞ্চার করা উচিৎ বলেও উল্লেখ করা হয় ওই সামনায়। আর গত রবিবার শিবসেনার এরাজ্যের সাধারণ সম্পাদক অশোক সরকার বলেন, অসম ত্রিপুরা সহ উত্তর পূর্বের যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে সেখানেই বাঙালির ওপর চরম অত্যাচার করেছে, কারণ বিজেপি হল বাংলা বিরোধী এক ফ্যাসিস্ট দল। তাই বাংলা ভাষা ও সংস্কৃতির বিরোধীদের বিরুদ্ধে একজোটে লড়তে চান তারা। শত আসনে তাই প্রার্থী দেবে শিবসেনা, উত্তরবঙ্গ সমাজ পার্টি, আমরা বাঙালি ও উত্তরবঙ্গ আদিবাসী পরিষদ জোট। পরে ঝাড়গ্রামের সংগঠনও এর আওতাভুক্ত হতে পারে। সকলেই একযোগে বিজেপি বিরোধীতায় মগ্ন হলেও পাত্তা দিতে নারাজ বিজেপি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah