২৩ নভেম্বর, ২০২৬
রাজ্য

বর্জ্য ব্যবস্থাপনার গাফিলতি! ৩৫০০ কোটির জরিমানা দেবে পশ্চিমবঙ্গ

এনডিজির বিচারপতি একে গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চের বক্তব্য অনুসারে বর্জ্য ব্যবস্থাপনা না হলে পরিবেশ দূষণ বৃদ্ধি পাবে
Garbage waste Bengali News
বর্জ্য ব্যবস্থাপনা https://pixabay.com
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২
শেষ আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৫

কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গাফিলতির কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ৩৫০০ কোটি টাকার জরিমানা দিল দ্যা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। এন টি এর রিপোর্ট অনুসারে রাজ্য বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দিচ্ছে না যা অপরাধের শামিল। যেখানে এই ধরনের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে খাতে বরাদ্দ করা হয়েছিল ১২৮১৮ কোটি টাকা তা সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারেনি পশ্চিমবঙ্গ।

এনডিজির বিচারপতি একে গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চের বক্তব্য অনুসারে বর্জ্য ব্যবস্থাপনা না হলে পরিবেশ দূষণ বৃদ্ধি পাবে। যার জেরে রোগ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দেওয়া অস্বাভাবিক নয়। এনজিটি উল্লেখ করেছে, যে শহুরে এলাকায় প্রতিদিন ২,৭৫৮ মিলিয়ন লিটার পয়ঃনিষ্কাশন উৎপাদন এবং ১৫০৫ এমএলডি শোধন করার কথা থাকলেও শুধুমাত্র ১২৬৮ এমএলডি শোধন করা হয়েছে। এর জেরে ১৪৯০ এমএলডির বিশাল ব্যবধান রয়ে গেছে।

আর তাই বেঞ্চের নিদানে ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। বিবৃতিতে প্রকাশ, "পরিবেশের ক্ষতি বিবেচনা করে, নিয়ম উলঙ্ঘন করার জন্য অবশ্যই রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। কঠিন এবং তরল বর্জ্যের অধীনে ক্ষতিপূরণের চূড়ান্ত পরিমাণ ৩,৫০০ কোটি টাকা মূল্যায়ন করা হয়েছে।" উল্লেখ্য, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা মিউনিসিপ্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট বিধি ২০১৬ অনুযায়ী এই নিয়ম লাগু করা হয়েছিল যে অন্যান্য পরিবেশগত সমস্যাগুলির কথা মাথায় রেখে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অবশ্য‌ই বর্জ্য ব্যবস্থাপনার দিকে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote