১০ নভেম্বর, ২০২৬
রাজ্য

এবার বাংলায় ভোটপ্রচারে আসছেন রাহুল গান্ধী, আসতে পারেন প্রিয়াঙ্কাও

আগামী চার দফাতেই প্রচারে থাকবেন কংগ্রেস সুপ্রিমোরা
Rahul Gandhi Bengali News
রাহুল গাঁধী

বাংলার বিধানসভা নির্বাচনে নজর রেখেছে গোটা দেশ। দল-মত নির্বিশেষে কখনো শাসকদল বা কখনো বিরোধীপক্ষের হয়ে প্রচারে এসেছেন একাধিক আঞ্চলিক ও সর্বভারতীয় রাজনৈতিক দলের প্রধানরা। বিজেপি, সিপিএম, জেএমএম, সপা, জেডিইউ, আরজেডি, মিম, শিবসেনা প্রত্যেকেই আগ্রহ দেখিয়েছে বাংলার বিধানসভা নির্বাচনে। তবে কংগ্রেসের তরফ থেকে গান্ধী পরিবারের কাউকেই না দেখা যায়নি বাংলায় কংগ্রেসের প্রচারে। কেরলের ভোট মিটলেই বাংলায় আসার কথা ছিল রাহুল গান্ধীর, কিন্তু ৬ তারিখ সেখানে ভোট মিটলেও এখনো এখানে আসা নিয়ে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছিল না, তবে সেই ধোঁয়াশা এখন কেটেছে। বাংলায় কংগ্রেস তথা সংযুক্ত মোর্চার হয়ে প্রচারে আসবেন বলে প্রতিশ্রুতি দেন রাহুল গান্ধী। আগামী চার দফার ভোটগ্রহণেই তিনি পথে-প্রচারে থাকবেন বলে জানিয়েছেন। তবে প্রিয়াঙ্কা গান্ধী আসছেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। সম্প্রতি তাঁর স্বামী রবার্ট বঢরা করোনাক্রান্ত হওয়ায় চিকিৎসকদের পরামর্শে আপাতত হোম আইসোলেশনেই আছেন প্রিয়াঙ্কা।

রাজনৈতিক মহলে বহুল সমালোচিত হয় এই বাম-কংগ্রেস জোট। কারণ বাংলায় তারা জোটবদ্ধ হলেও কেরলে বামেদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। বামেদের সাথে মতানৈক্যের কারণেই বাংলায় গান্ধী পরিবারের প্রচারে অনীহা, কার্যত এমনটাও দাবি করেছেন অনেকে। তবে বলাই বাহুল্য, আগামী চার দফার ভোটের প্রচারে রাহুল গান্ধীর সমাবেশে উপস্থিত থাকবেন বাম শীর্ষ নেতৃত্বরা। কলকাতাতেও সভা করতে পারেন রাহুল গান্ধী, সূত্রের খবর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah