১১ নভেম্বর, ২০২৬
ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

তপশিলি জাতি ও উপজাতিকে নিয়ে অবমাননাকর মন্তব্য, গ্রেফতার কলেজের অধ্যাপক!

গত অক্টোবর মাসে তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল
Arrest handcuff Bengali News
গ্রেফতার ~প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ৭:০৪

এবারে অনলাইন ক্লাসে তপশিলি জাতি ও উপজাতিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য গ্রেফতার করা হলো কলেজের অধ্যাপককে। যদিও হঠাৎ করেই নয়, এর আগেও এই অধ্যাপক এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ধৃত অধ্যাপক নির্মল বেরার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তপশিলি জাতি উপজাতি সংগঠনের পড়ুয়ারা আন্দোলন চালিয়ে আসছিল। পুলিশের কাছেও একাধিক অভিযোগপত্র দায়ের করা হয়েছে নির্মল বাবুর বিরুদ্ধে। এমনকি তার কলেজের একজন শিক্ষিকা তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন।

ঘটনাটি ঘটেছে সবং সজনীকান্ত কলেজে। গত অক্টোবর মাসে অনলাইন ক্লাস চলাকালীন সময়ে তপশিলি জাতি এবং উপজাতিকে নিয়ে বিভিন্ন অবমাননাকর মন্তব্য করেন ওই অধ্যাপক নির্মল বেরা। তার পরেই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তার কলেজের একজন অধ্যাপিকা। অন্যদিকে, ওই অধ্যাপককে গ্রেফতার করার দাবিতে কলেজে একাধিকবার আন্দোলন করা হয়। এর জন্য সজনীকান্ত কলেজের অধ্যক্ষ তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড পর্যন্ত করেছিলেন। অবশেষে সোমবার তাকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ। আদালতের বিচার অনুযায়ী, ধৃতের একদিনের জেল হেফাজত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah