১১ নভেম্বর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

বিপুল টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার পোস্টমাস্টার, বিক্ষোভে ফাটলেন এলাকাবাসী

গ্রাহকদের থেকে প্রায় এক কোটি টাকা তছরুপ করেন তিনি
money fraud Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ আগস্ট ২০২১
শেষ আপডেট: ৯ আগস্ট ২০২১ ৭:০১

গ্রাহকদের থেকে প্রায় এক কোটি টাকা তছরুপ করার অভিযোগ উঠল খোদ পোস্টমাস্টারের বিরুদ্ধে। অভিযুক্ত নন্দ গোপাল সর্দার বনগাঁ থানার বোয়ালদহ পোস্ট অফিসের পোস্টমাস্টার। এলাকাবাসীদের অভিযোগ, বহুদিন ধরেই নন্দ গোপাল এলাকার বহু মানুষের টাকা তছরুপ করে আসছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ এবং শনিবারই অভিযুক্ত পোস্টমাস্টারকে গ্রেফতার করেন তাঁরা।

পোস্টমাস্টারের গ্রেফতারির খবর পেয়েই থানার সামনে জমতে শুরু করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। অভিযুক্তকে গাড়িতে তোলার সময় তাঁকে দেখতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এই নিয়ে থানা চত্বরে চরম উত্তেজনারও সৃষ্টি হয় বলে খবর। পুলিশ সুত্রে জানা গিয়েছে, প্রতারিত গ্রাহকরা পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি তাঁরা ধৃত পোস্টমাস্টারকে মারতে যেতেও উদ্যত হন। তবে, জনতার বিক্ষোভ কোনোরকমে সামাল দিয়ে পুলিশ নন্দ গোপাল সর্দারকে আদালতে তোলে।

ঘটনার প্রতিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাধারন মানুষের কষ্টার্জিত উপার্জন ঐ পোস্টমাস্টার বহুদিন ধরেই তছরুপ করে আসছেন। তাঁরা পুলিশের কাছে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন। পাশাপাশি পুলিশের কাছে তছরুপ হওয়া টাকা ফেরতের দাবিও জানান গ্রাহকেরা। একসাথে বহু গ্রাহক প্রতারিত হওয়ার পরে সকলে মিলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত পোস্টমাস্টারকে গ্রেফতার করে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah