১৭ নভেম্বর, ২০২৬
রাজ্য

পার পেলোনা বিজেপি-বামও; সেলিম, দিলীপ, লকেট, অনুপমদের বিরুদ্ধে আদালতে দায়ের মামলা

সম্পত্তির অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে এবারে অস্বস্তিতে
calcutta highcourt Bengali News
কলকাতা হাইকোর্ট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২
শেষ আপডেট: ১৮ আগস্ট ২০২২ ২২:১৯

পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫১ কোটি উদ্ধারের পর রাজ্যের শাসকদলের ১৯ জন নেতার সম্পত্তির সংক্রান্ত মামলা পর্যবেক্ষনের দায়িত্ব ওঠে কলকাতা হাইকোর্টে। তা নিয়ে বেজায় উৎফুল্ল ছিল বিরোধীদল বিজেপি। কিন্তু এবার পাল্টা বিজেপি নেতাদের‌ বিরুদ্ধেও দাখিল হল সম্পত্তি সংক্রান্ত মামলা।

বৃহস্পতিবার রাজ্যের বিরোধী শিবিরের ১৭ জন নেতার সম্পত্তি বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। তালিকায় রয়েছে মহম্মদ সেলিম, আবদুল মান্নান, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়ের মতো নেতানেত্রীদের নাম। এছাড়াও তালিকায় শিশির এবং দিব্যেন্দু অধিকারীর নামও রয়েছে। তালিকায় নাম রয়েছে সৌমিত্র খাঁ, মনোজ কুমার ওরাওঁ, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পল, শমীক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, রাহুল সিনহা, অনুপম হাজরা এবং জিতেন্দ্রকুমার তিওয়ারির নামও। এর আগেও বিরোধী ৩০ জন নেতাদের সম্পত্তি নিয়ে মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। অন্তর্ভুক্ত করা হয়েছিল ইডিকেও। এবার সেই মামলাতেই ১৭ বিরোধী নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের হল।

আদালত সূত্রে খবর, এই নেতাদের মধ্যে কার‌ও ৫ বছরে আবার কারো ১০ বছরে বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি হয়েছে। আয়-ব্যয়ের সমতা খোঁজা বিরল হয়ে পড়ছে। কারোর তো একশোগুন বৃদ্ধি পেয়েছে সম্পত্তির পরিমাণ। ইতিমধ্যেই শাসকদলের ১৯ নেতার বিরুদ্ধে চলছে সম্পত্তি সংক্রান্ত মামলা। ঐ মামলার সাথেই এই মামলা যুক্ত করে কোনো স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করার সুপারিশ করা হচ্ছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah