১৭ নভেম্বর, ২০২৬
পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া

মর্মান্তিক, বিয়েবাড়িতে কফি মেশিন ফেটে নিহত এক আমন্ত্রিত

কফি মেশিনের একটি অংশ ঢুকে যায় নিহতের বুকে
death Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ১৫:৫৭

গিয়েছিলেন বিয়েবাড়িতে আমন্ত্রিত হিসাবে। কিন্তু সেখানেই ঘটল এমন এক মর্মান্তিক দুর্ঘটনা যার জেরে প্রাণ হারালেন বছর পঞ্চাশেকের এক প্রৌঢ়। রবিবার রাত্রে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির লম্বোদরপুরে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম স্বপন দাস। তিনি সিউড়ির শেহাড়াপাড়ার বাসিন্দা। রবিবার রাত্রে এক বিয়েবাড়িতে আমন্ত্রিত হিসাবে তিনি গিয়েছিলেন লম্বোদরপুরে। জানা গিয়েছে, বিয়েবাড়ি থেকে তাঁর সাইকেলটি বের করার সময় আচমকাই তাঁর পাশে থাকা কফি মেশিনটি ফেটে যায়। বিস্ফোরণে কফি মেশিনের একটি অংশ উড়ে গিয়ে ঢুকে যায় স্বপনবাবুর বুকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও মাঝপথেই মারা যান তিনি।

আচমকা ঘটে যাওয়া এমন এক মর্মান্তিক ঘটনায় হতবাক সকলেই। জানা গিয়েছে, একটি ছোটো চায়ের দোকান চালাতেন ভদ্রলোক। বাড়িতে তাঁর স্ত্রী এবং মেয়ে আছেন। স্বপনবাবুর স্ত্রী মানসিক ভারসাম্যহীন। বিনা মেঘে বজ্রপাতে অথৈ জলে পড়েছেন তাঁরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah