১১ নভেম্বর, ২০২৬
ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

রাস্তা জুড়ে চাপ চাপ তাজা রক্ত, খুন নাকি অন্য কিছু, নেপথ্যের কারণ ঘিরে তীব্র চাপানউতোর

সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে রোমহর্ষক ঘটনা, ঘাটালের দাসপুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য
Murder blood Bengali News
খুন প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুলাই ২০২২
শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ৯:৪২

এলাকা জুড়ে চাপ চাপ রক্তের দাগ। তাজা রক্ত ছড়িয়ে এখানে ওখানে। বাজার-সহ গলি জুড়ে রক্তের ধারা। কারণ ঘিরে ধোঁয়াশা। মানুষের চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকা জুড়ে ছড়াল চাঞ্চল্য।

বৃহস্পতিবার সবে সকাল হয়েছে। এলাকার লোকজন প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। ততক্ষণে এলাকায় দোকানপাট খুলে গিয়ে শুরু হয়ে গিয়েছে ব্যস্ততা। এরমধ্যেই রাস্তার উপর চাপ চাপ রক্তের দাগ দেখে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। অনেকেই প্রথমে ভেবেছিলেন কোন কুকুর কিংবা বিড়ালের রক্ত। কেউ মেরে দিয়ে হয়তো টেনে নিয়ে গেছে। কিন্তু এত রক্তের দাগ দেখে মানুষের মনে সন্দেহ দানা বাঁধে। খবর যায় দাসপুর থানায়। স্থানীয়দের দাবি, কাউকে খুন করে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এত রক্ত কুকুর কিংবা বিড়ালের হতে পারে না।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তাঁরা প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রথম এই দৃশ্য দেখতে পান। ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গৌড়া সিনেমাতলা স্টপেজ থেকে পুরোনো সিনেমা হল পর্যন্ত প্রায় ৭০০ ফুটেরও বেশি এলাকাজুড়ে রক্ত পড়ে রয়েছে বলে জানান তাঁরা। শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশের এক নবনির্মিত ভবনের মধ্যেও দেখা গিয়েছে রক্তের দাগ। এত রক্ত দেখে এলাকায় ছড়িয়েছে তীব্র চাপানউতোর।

এমনিতেই তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই ঘিরে এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্য ছিলই। তার মধ্যে এমন রোমহর্ষক ঘটনায় তৈরি হয়েছে আরও উদ্বেগ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করেছে। তবে গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজেও কোন দেহ উদ্ধার হয়নি। তাহলে এত রক্ত কোথা থেকে এল তাই নিয়ে তৈরি হয়েছে ধন্ধ। এলাকার মানুষের অভিমত, রাতেই এলাকায় কোন নারকীয় খুনের ঘটনা ঘটেছে। সঠিক তদন্ত হলে সমস্ত কিছু বেরিয়ে আসবে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah