১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

SSC-র পর এবার CSC! কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ তালিকায় পরেশ কন্যা অঙ্কিতা

কেবল কন্যা নয়, বিভিন্ন সরকারি অফিসে অন্তত ২৫ জন পরেশ ঘনিষ্ঠ সরকারি চাকুরে
Ankita Adhikary Bengali News
https://www.facebook.com/shatarup.ghosh.9
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মে ২০২২
শেষ আপডেট: ২৮ মে ২০২২ ৭:৪০

দুর্নীতির শাস্তি হিসাবে কিছুদিন আগে চাকরি গিয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikary) মেয়ে অঙ্কিতা অধিকারীর। তবে সেইসব ইতিহাস বাদ দিয়ে এবারে কলেজের অধ্যাপনার কাজে যোগ দিতে পারেন অঙ্কিতা। গত ২৬ এপ্রিল নিউটাউনের কলেজ সার্ভিস কমিশনে (CSC) তাঁর ইন্টারভিউ ছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে নানা মহলে।

কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশে চাকরি গিয়েছে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। ইতিমধ্যেই তাঁকে এর আগে পাওয়া সমস্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী হাজিরা দিয়েছেন নিজাম প্যালেসে গিয়ে। পরেশ অধিকারীর কন্যা বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

তবে তারই মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হবার আবেদন করেছেন তিনি। কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, তিনি যোগ্য হওয়ার কারণেই তাঁর নাম এই তালিকায় উঠেছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর ইন্টারভিউ নিয়ে বেশ সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে বিভিন্ন মহল সূত্রে। অনেকে আবার মনে করছেন, তিনি নাকি ইন্টারভিউ পর্যন্ত দিতে যাননি, যদিও গোটা বিষয়টি জল্পনা।

এদিকে বিজেপি নেতা অনুপম হাজরা পরেশ ঘনিষ্ঠ অত্যন্ত ২৫ জনের সরকারি চাকরির তালিকা দিয়ে এক টুইট বার্তায় বলেছেন, "উন্নয়নের জোয়ারে পরেশ বাবুর পরিবার ভেসে যাচ্ছে...তাও আপনারা বলবেন, দিদি নাকি বাংলার উন্নয়ন করতে পারেন নি !!! এটা ঠিক নয় ...তীব্র প্রতিবাদ জানাই !!!"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah