১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

পঞ্চায়েত ভোট হিংসায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং চাকরি দেবে মুখ্যমন্ত্রী

২ লক্ষ টাকা ক্ষতিপূরণের অঙ্ক হতে পারে না, কমপক্ষে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে : তোপ শুভেন্দু অধিকারীর
Mamata Banerjee smilee Bengali News
facebook.com/MamataBanerjeeOfficial/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৩ ১০:০২

আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে ২০২৩ এর পঞ্চায়েত ভোটের দিন নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পায়ে আঘাত লাগার পর এই প্রথম নবান্ন সভাঘরে এলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, "ভোট-হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের সকলের পরিবারের জন্য দুঃখিত। আমি সমব্যথী। ভোট হয়েছে ৭১ হাজার বুথে৷ আর গন্ডগোল হয়েছে সাতটা বুথে৷ যাঁরা মারা গিয়েছেন তাঁদের জন্য আমি দুঃখিত৷ মৃতদের পরিবারকে আমরা দু’লক্ষ টাকা করে দেব৷ হোমগার্ডের চাকরিও দেওয়া হবে৷"

মুখ্যমন্ত্রীর সংযোজন, "ভোট হিংসায় ১৯ জন মৃত। তার মধ্যে ১০-১২ জন আমাদেরই। ভোটের দিন সাত জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে চার জন তৃণমূলের। বাকি তিন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক। আর্থিক সাহায্যের ক্ষেত্রে সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনও ভেদাভেদ হবে না।"

অন্যদিকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারীর বক্তব্য, "পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৩৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী ১৯ জন মানুষের মৃত্যুর কথা বলেছেন। তা হলে কি ধরে নিতে হবে মুখ্যমন্ত্রী যাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন, সেই তালিকা তাঁর দল তৃণমূল তৈরি করে দেবে?"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote