১৬ নভেম্বর, ২০২৬
রাজ্য

নেই মুকুল-যশবন্ত, রাজ্যসভা ভোটে জহর সরকারকে প্রার্থী করলেন TMC

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত সমালোচকদের মধ্যে একজন জহর সরকার
Mamata Banerjee nabanna new Bengali News
মমতা বন্দ্যোপাধ্যায় facebook.com/MamataBanerjeeOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুলাই ২০২১
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২১ ১৬:১১

দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে প্রাক্তন IAS অফিসার জহর সরকারকে (Jawhar Sircar) রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল (Trinamool)। দিল্লি সফরে যাওয়ার আগে এদিন দলের রাজ্যসভা প্রার্থী ঠিক করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উল্লেখ্য, জহরবাবু (Jawhar Sircar) একটা সময় কাজ করেছেন প্রসার ভারতীর সিইও হিসাবে। মোদি সরকারের কাজকর্মের সঙ্গে মানিয়ে নিতে না পেরেই পদত্যাগ করেন তিনি। এখনও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত সমালোচকদের মধ্যে একজন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩ এপ্রিল রাজ্যসভায় তৃণমূলের সাংসদ নির্বাচিত হন দীনেশ ত্রিবেদী। ২০২৬ সালের ২ এপ্রিল পর্যন্ত মেয়াদ ছিল তাঁর। কিন্তু গত ১২ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন এবং বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকেও বেরিয়ে যোগ দেন বিজেপিতে।কাজেই তাঁর শূণ্যস্থানের জন্য এবার জন পরিষেবায় ৪২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জহরবাবুকে পাঠানোর তোড়জোড় শুরু করে দিল তৃণমূল। আগামী ৯ অগস্ট ওই আসনে উপনির্বাচন এবং ফল ঘোষণা।

এই মুহূর্তে রাজ্য বিধানসভায় তৃণমূলের যা শক্তি তাতে জহরবাবুর নির্বাচিত হওয়া নিয়ে কোনও সংশয় নেই। এদিকে জহরবাবুর নাম সামনে আসার পর রাজ্যের তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইটারে লেখেন, "রাজ্যসভায় যাচ্ছেন জহর সরকার। একজন কৃতী ছাত্র, দেশের সর্বোচ্চ মহলে দক্ষতার সঙ্গে কাজ করা অন্যতম সেরা ও অভিজ্ঞ আমলা, একজন রুচিশীল, অসাধারণ জ্ঞানী, সুপটু লেখক ও বাগ্মীকে মনোনয়ন দিল তৃণমূল।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1