১ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

সম্পত্তির লোভে একরত্তিকে মেরে ফেলল জেঠিমা! চলছে তদন্ত

ঘটনা হাওড়ার
baby feet Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ আগস্ট ২০২২
শেষ আপডেট: ৬ আগস্ট ২০২২ ১৮:৩৮

হাওড়ার শ্রীনাথ পোড়েল লেনে, জলের ট্যাঙ্ক থেকে পাঁচদিনের শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। পরিবার সূত্রে খবর, গত ১ অগস্ট হাওড়া জেলা হাসপাতালে এক শিশুপুত্রের জন্ম দেন শামা পরভিন। ৩ অগস্ট হাসপাতাল থেকে সুস্থ সন্তান সহ বাড়ি ফেরেন তিনি। সন্তান আগমনের খুশিতে এলাকাবাসীদের মধ্যে হয়েছিল মিষ্টি বিতরণ।

পরিবারেও ছিল খুশির ছায়া। তবে ওইদিন আচমকাই মায়ের পাশ থেকে উধাও হয়ে যায় সদ্যজাত। শুরু হয় খোঁজাখুঁজি।

সকাল হতেও মেলেনি শিশুর সন্ধান। আজ সকালে বাড়ির বাথরুমের কল খুলতেই দেখা যায় জলের সঙ্গে পড়ছে রক্ত। সন্দেহ হতেই ট্যাঙ্কের ঢাকনা খুলতেই হতভম্ব সকলে। ট্যাঙ্কের ভিতর থেকেই উদ্ধার হয় ওই শিশুর মৃতদেহ। কীভাবে ট্যাঙ্কের ভিতর গেল সদ্যজাত? এলাকার সিসিটিভি ফুটেজে শিশু চুরির কোনও চিত্র ফুটে ওঠেনি। বাড়ির মূল দরজাও ছিল বন্ধ। তাহলে কী পুরোটাই বাড়ির লোকের কারসাজি?

সূত্রের খবর, পরিবারের একাধিক সদস্যের অভিযোগ, দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের ছেলে হওয়ার কারণে সম্পত্তির উত্তরাধিকারী নিয়ে সংশয় হতে, হিংসার বশবর্তী হয়েই এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃত শিশুর মেজো জেঠিমাকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
৩১ আগস্ট

পরীক্ষার আগেই প্রকাশ্যে নিয়মবিধি

exam students
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata