১০ নভেম্বর, ২০২৬
নদিয়া ও মুর্শিদাবাদ

নদিয়ায় গ্রেফতার মাদক কারবারের সঙ্গে যুক্ত বছর পঞ্চান্নের জুল্লুর রহমান শেখ

তার কাছ থেকে ২ কেজি ৮৫০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে
Arrest handcuff Bengali News
গ্রেফতার ~প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০২২
শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১৩:৪৭

সিআইডি’র (CID) মাদক (Drug) বিভাগের বড়সড় সাফল্য। খোদ নদিয়ার পলাশিপাড়ার বড়নালদা থেকে গ্রেফতার মাদক কারবারের সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত। তার কাছ থেকে ২ কেজি ৮৫০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারদর প্রায় ৩ কোটি টাকা। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন অভিযুক্ত। ধৃতের নাম জুল্লুর রহমান শেখ। প্রায় পঞ্চান্ন বছর বয়সি ওই অভিযুক্ত পলাশিপাড়া বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। অভিযুক্তের সঙ্গে মাদক চক্রে আর কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে (NDPS Act) মামলা রুজু করা হয়েছে। আজ, বৃহস্পতিবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা। কার কাছ থেকে মাদক পেল, কার কাছেই বা ওই মাদক দেওয়ার কথা ছিল, এই সংক্রান্ত নানা তথ্যের খোঁজে আধিকারিকরা। ধৃতকে জেরা করে সমস্ত তথ্য সামনে আসবে বলেই আশা।

প্রসঙ্গত, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি’র (CID) মাদক বিভাগের আধিকারিকরা নদিয়ার পলাশিপাড়ার বড়নালদা এলাকায় হানা দেয়। সেখানেই গ্রেফতার হন পঞ্চান্ন বছর বয়সি জুল্লুর রহমান শেখ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah