৭ নভেম্বর, ২০২৬
উত্তরবঙ্গ

খাবারে বিষ মিশিয়ে একাধিক কুকুরকে খুন ধূপগুড়িতে

ঘটনার পিছনে দুষ্কৃতী যোগ থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা
Dhupguri dog food Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৮:০০

কুকুরের (dog) খাবারের সাথে বিষ মিশিয়ে একাধিক কুকুরকে খুন করার অভিযোগ উঠল জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়িতে। পাশাপাশি বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বেশ কিছু পাখিরও। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি এক নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ পাড়া-অরবিন্দপল্লী এলাকায়। তবে ইতিমধ্যেই কুকুর খুনের পিছনে চাঞ্চল্যকর কারন দর্শিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবী, কুকুরদের জন্য অপরাধমূলক কাজ করতে অসুবিধা হওয়ায় এমন কাণ্ড করেছে দুষ্কৃতীরা।

ঘটনার সূত্রপাত শুক্রবারে। এদিন সকালে সৎসঙ্গ পাড়া-অরবিন্দপল্লী এলাকার বাসিন্দারা রাস্তায় বেশ কয়েকটি কুকুর এবং পাথির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তাঁদের থেকে জানা গিয়েছে, পাড়াটিতে ১৫-২০ টি কুকুর থাকত। এদিন সকালে দেখা যায়, তাদের মধ্যে চারটি কুকুর মৃত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। সেই সাথে পড়ে রয়েছে ১০-১২ টি পাখির মৃতদেহ। কীটনাশক খাইয়ে সারমেয়গুলিকে হত্যা করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান স্থানীয়দের।

ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ময়দানে নেমেছেন পশুপপ্রেমী সংস্থার সদস্যরাও। বিষয়টি নিয়ে ধূপগুড়ি থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ঘটনায় ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষজন। তাঁদের বক্তব্য, যে কুকুরদের পাহারায় তাঁরা নিশ্চিন্তে থাকতে পারেন, তাদের উপর এমন অন্যায় তাঁরা কিছুতেই মেনে নেবেন না।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah