১০ নভেম্বর, ২০২৬
উত্তরবঙ্গ

ভাইকে টিফিন দিতে স্কুলে গিয়েছিল নাবালিকা দিদি, স্কুলে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ

ঘটনার সময় অভিযুক্ত যুবককে গণধোলাই, স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ
women abuse violence Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ জুলাই ২০২২
শেষ আপডেট: ৯ জুলাই ২০২২ ১১:৩৯

ভাই স্কুলে চলে গেছে। টিফিন নিয়ে যায়নি। ছোট্ট ভাইকে টিফিন দিতে স্কুলে এসেছিল নাবালিকা দিদি। স্কুলে ঢুকে এক বহিরাগত এমন কান্ড ঘটাবে কে তা জানত! ভয়ে সারা মেয়েটি। কথা বলতে ভয় পাচ্ছে এমনই পরিস্থিতি।

স্কুলে ঢুকে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এলাকার এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ময়নাগুড়ির পশ্চিম বারো ঘড়িয়া এলাকার। স্থানীয় লোকজন দৌড় করিয়ে হাতেনাতে পাকড়াও করে যুবকটিকে। ধরেই গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর এলাকায় তীব্র চাপানউতোর। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।

ঠিক কী ঘটেছিল এদিন? সূত্রের খবর, শুক্রবার দুপুর নাগাদ ভাইকে টিফিন দিতে গিয়েছিল সেই নাবালিকা। টিফিন দিয়ে বেরিয়ে আসার সময় এক যুবক তাকে জোর করে টেনে নিয়ে যায় নির্জন জায়গায়। তারপর তাকে জাপটে ধরে শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ। নাবালিকার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসেন। বেগতিক বুঝে সেই অভিযুক্ত পালানোর চেষ্টা করে। তাকে হাতেনাতে পাকড়াও করে বেধড়ক গণধোলাই দেয় স্থানীয় লোকজন।

ঘটনার পর থেকেই নাবালিকা ভয়ে বাক্যহারা। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়েছেন। এইভাবে প্রকাশ্য দিবালোকে এমন জঘন্য ঘটনায় স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ। স্কুলে পাঁচিল নেই, তাই যে কেউ ঢুকে পড়া কোন ব্যাপার নয়। তবে স্কুল ক্যাম্পাসে ঢুকে এমন ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah