১১ নভেম্বর, ২০২৬
পূর্ব ও পশ্চিম বর্ধমান

এবার মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ, অভিযুক্ত দুর্গাপুরের ২ শিক্ষিকা

ঘটনাটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের আনন্দপুরের বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্রের
Mid day meal Bengali News
মিড ডে মিল প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২
শেষ আপডেট: ১৬ আগস্ট ২০২২ ১৭:৪০

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে (Durgapur) এবার মিড ডে মিল নিয়েও দুর্নীতির অভিযোগ। অভিযোগের আঙুল উঠল খোদ শিক্ষিকাদের বিরুদ্ধে। সূত্রের খবর, ঘটনাটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের আনন্দপুরের বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্রের। অভিযোগ, পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হচ্ছে না অথচ পোর্টালে নিয়মিত মিড ডে মিল দেওয়া হচ্ছে বলেই আপলোড করা হচ্ছে। এমন অভিযোগে স্কুলের দুই শিক্ষিকাকে শোকজ করলেন শিক্ষা আধিকারিক!

অভিযোগ, দুঃস্থ পড়ুয়ারা মিড ডে মিলের আশায় স্কুলে গেলেও, মিড ডে মিলের খাবার নিয়মিত পাচ্ছে না খুদে পড়ুয়ারা। যার ফলে অনেক খুদে পড়ুয়া স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। অভিভাবকদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে দুর্গাপুর নগর নিগমের এডুকেশন অফিসার ওই স্কুল পরিদর্শনে গেলেই অভিভাবকেরা ক্ষোভ উগরে দেন তাঁদের দেখে।

স্কুল কর্তৃপক্ষ এবং অভিযুক্ত শিক্ষকদের সঙ্গে কথা বলতেই চাপের মুখে অভিযোগ স্বীকার করে নেন অভিযুক্ত দুই শিক্ষিকা রিনা ব্যানার্জি, যমুনা ভদ্র। তবে তাঁদের এও দাবী, তাঁরা নিজেদের টাকাতে পড়ুয়াদের মিড ডে মিল খাইয়েছেন। অথচ এনিয়ে শোকজ করা হয়েছে।

অন্যদিকে, স্কুলের সম্পাদক বিশ্বজিৎ মাঝি জানান, ব্যাঙ্কে একটি সমস্যার কারণে তারা টাকা তুলতে পারছেন না। তাই এই সমস্যা হচ্ছে। যদিও প্রথম সারির এক সংবাদমাধ্যমকে দুর্গাপুর নগর নিগমের এডুকেশন অফিসার সংঘমিত্রা দাশগুপ্ত পরিষ্কার ভাষায় জানান, "স্কুলের দুই শিক্ষিকাকে মিড ডে মিল নিয়ে দুর্গাপুর নগর নিগমকে অন্ধকারে রাখার জন্য শোকজ করা হবে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
৩১ আগস্ট

পরীক্ষার আগেই প্রকাশ্যে নিয়মবিধি

exam students
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love