১১ নভেম্বর, ২০২৬
উত্তরবঙ্গ

মদ্যপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ সকলে, অবশেষে ছেলেকে শ্বাসরোধ করে খুন করলেন বাবা

ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ১ নং ব্লকের তপসীখাতা গ্রামে
Murder Bengali News
~pixabay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ৫ এপ্রিল ২০২২ ৭:৪৪

দিনের পর দিন মদ্যপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বাবা। শেষপর্যন্ত গত রবিবার রাতে সহ্য করতে না পেরে নিজের ছেলের শ্বাসরোধ করে খুন করলেন তিনি। এমনই ভয়ানক ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের ১ নং ব্লকের তপসীখাতা গ্রামে। এমন ঘটনার খবর জানতে পেরে রীতিমতো অবাক এলাকাবাসী।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম মিঠুন দাস। তাঁর বয়স ২৫। শ্বাসরোধ করে ছেলেকে খুন করার দায়ে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে বাবা পরেশ দাসকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তপসীখাতা গ্রাম পঞ্চায়েতের ঘরঘড়িয়া ৬ মাইল এলাকায় বাস করতেন পরেশ দাস। তাঁর ছেলে মিঠুন দাস মদের নেশায় আসক্ত। প্রায় সারাদিন মাতাল হয়ে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মা-বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপর অত্যাচার চালাতেন। বিনা কারণে সকলকে মারধর করতেন। মাতাল ছেলের তাণ্ডবে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিলেন গোটা পরিবার। এমনকি মিঠুনের বিরুদ্ধে একাধিকবার থানায় অভিযোগ দায়ের করেছিলেন পরিবারের সদস্যরা।

কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হয়নি। অত্যাচারের জেরে গ্রামের বিশিষ্টদের নিয়ে সালিশি সভার আয়োজনও হয়েছিল, তাতেও সমস্যা সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া যায়নি। অবশেষে, মিঠুনের অত্যাচার সহ্য করতে না পেরে এক চরম সিদ্ধান্ত নেন তাঁর বাবা পরেশ দাস। তিনি ছেলের হাত পা বেঁধে শ্বাসরোধ করে খুন করেন গত রবিবার রাতে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় আলিপুরদুয়ার থানার পুলিশ। বর্তমানে মিঠুন দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরেশ দাসকে গ্রেফতার করা হয়েছে। এরপর ময়নাতদন্তের রিপোর্টে এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের খবর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1