১২ নভেম্বর, ২০২৬
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর

গৃহবধূকে লাগাতার কুপ্রস্তাব, প্রতিবাদ করায় কুপিয়ে খুনের চেষ্টা স্বামীকে

বর্তমানে মালদা মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন মহিলার স্বামী
murder attack attempt Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১১ আগস্ট ২০২১ ২১:২৬

দীর্ঘদিন ধরেই জনৈক গৃহবধূকে নানা কুপ্রস্তাব দিচ্ছিলেন এক যুবক। সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে, গৃহবধূর স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল যুবক ও তার সঙ্গিসাথীদের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় মালদার গাজোল থানার কৃষ্ণপুর গ্রামে।

পুলিশ সুত্রের খবর, দুলাল সরকার নামক এক ব্যক্তি রবি বৈরাগীর স্ত্রী-কে বহুদিন ধরেই কুপ্রস্তাব দিত। এমনকি, রাস্তায় দেখতে পেলেও তাঁকে উত্যক্ত করত দুলাল। কিছুদিন আগেই ঐ মহিলাকে বাড়িতে একা পেয়ে তাঁর সঙ্গে খারাপ ব্যবহারের চেষ্টা করে সে। কিন্তু গৃহবধূর চিৎকারে সে পালিয়ে যেতে বাধ্য হয়। স্বামী ঘরে ফিরলে ভদ্রমহিলা তাঁকে দুলালের কীর্তির কথা বলেন। স্ত্রীর কথা শুনে রবি বৈরাগী দুলালের বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গেলে আচমকাই বাড়িতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর বারবার আঘাত করতে থাকে দুলার ও তার তিন সঙ্গী।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গৃহবধূ। সেখানেও তাঁকে এবং তাঁর মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। প্রাথমিকভাবে প্রতিবেশীরা আক্রান্তকে সেখান থেকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন রবি বৈরাগী। শুধু তাই নয়, তাঁর স্ত্রীও গাজোল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার ভিত্তিতে দুলাল সরকার, বিনোদ সরকার ও কুমুদ সরকার-এর বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন গাজোল থানার পুলিশ। যদিও অভিযুক্তরা এখনও ফেরার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah