১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

কপাল খুলল মমতার! 'যশ' মোকাবিলায় রাজ্যপালের পর মমতার প্রশংসা করলেন দিলীপ ঘোষ

নবান্নের কন্ট্রোল রুম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছেন
dilip ghosh mamata banerjee Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০২১
শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৫:৩৪

বরাবরই রাজ্যের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee, CM) আক্রমণ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার তাঁর গলায় অন্য সুর। ঘূর্ণিঝড় ‘যশ’ (Yash) মোকাবিলায় রাজ্যের ভূমিকার প্রশংসা করলেন বিজেপি সাংসদ (BJP MP)। বুধবার সকালে ঘূর্ণিঝড় (Cyclone Yaas) বালেশ্বরে আছড়ে পড়লেও মঙ্গলবার রাতভর প্রবল বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ফুঁসছে সুন্দরবনের একাধিক নদী। নদীর জল ঢুকে গিয়েছে গ্রামগুলিতে। এবার বাঁধ ভাঙল সন্দেশখালিতে। ডুবে গিয়েছে ফেরিঘাট।

পাশাপাশি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক জলস্ফীতি দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর এলাকায়। সাগরের মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জল ঢুকেছে কপিলমুনির মন্দিরেও। উত্তাল দিঘা, তাজপুরের সমুদ্র। নারকেল গাছের মাথা পর্যন্ত ঢেউ পৌঁছে যাচ্ছে। এই পরিস্থিতিতে নবান্নের কন্ট্রোল রুম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। আগেভাগেই উপকূলের প্রায় ১১ লক্ষ মানুষকে সরানো হয়েছে ত্রাণ শিবিরে। জনজীবন যাতে বিপর্যস্ত না হয় তার জন্য একাধিক পদক্ষেপ করেছেন।

এবার সেই নিয়েই প্রশংসা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সঙ্গে ভাল কাজ করেছে। ঝড় নিয়ে উপকূলের মানুষকে সতর্ক করেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই বোঝা যাবে ক্ষয়ক্ষতি। তবে আপাতদৃষ্টিতে সব কিছু ঠিক হচ্ছে বলেই মনে হচ্ছে।”

তবে শুধু তিনিই নন, মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় নিন্দুক রাজ্যপাল জগদীপ ধনখড়ও নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে এসেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1