৫ নভেম্বর, ২০২৬
রাজ্য

কনস্টেবল পদে নিয়োগের জন্য বাড়ল প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা

ওয়ারলেস অপারেটর কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পদোন্নতির নিয়মেও এসেছে বদল
Mamata Banerjee smilee Bengali News
facebook.com/MamataBanerjeeOfficial/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২
শেষ আপডেট: ৩১ আগস্ট ২০২২ ১৬:৫৪

গণেশ চর্তুথীতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee, CM)। রাজ্যে বাড়ল কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা। বাড়ানো হল পদোন্নতির বয়সও। বেতন বাড়ল পুলিশের গাড়ি চালকদেরও। আজ নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দুর্গাপুজোর মিছিলে সকলকে আহ্বান জানান তিনি। বলেন, "জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত ধন্যবাদ মিছিল হবে। সাতটি ওয়ার্ডের মধ্যে দিয়ে মিছিল যাবে।"

এরপরেই রাজ্য এবং কলকাতা পুলিশ আধিকারিক এবং কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পুলিশ, সিভিল ডিফেন্স, সিভিক ভলান্টিয়াররা পদোন্নতির জন্য ২৭ বছর পর্যন্ত আবেদন করতে পারতেন। তা বাড়িয়ে এখন ৩৫ বছর করা হল।"

এছাড়াও কলকাতা পুলিশের চুক্তিভিত্তিক গাড়ি চালকরা আগে পেতেন ১১ হাজার ৫০০। বর্তমানে বেতন বেড়ে হল ১৩ হাজার ৫০০। অন্যদিকে, রাজ্য পুলিশের চুক্তিভিত্তিক গাড়ি চালকরা বেতন পাবেন ১৫ হাজার টাকা। স্থায়ী চাকরিতে বিশেষ প্রেফারেন্স দেওয়া হবে।

এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, পুলিশে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলে, পরিবর্তে পরিবারের কাউকে পুলিশের চাকরির ক্ষেত্রে শারীরিক সক্ষমতায় ছাড় দেওয়া হবে। এছাড়াও ওয়ারলেস অপারেটর কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পদোন্নতির নিয়মেও এসেছে বদল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote