২৪ নভেম্বর, ২০২৬
পূর্ব ও পশ্চিম বর্ধমান

পরীক্ষা দিতে হবে অফলাইনে, চিন্তায় আত্মহত্যা করল মাধ্যমিক পরীক্ষার্থী

ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়ার দু’নম্বর ব্লকের আউরিয়া গ্রামে
Suicide Bengali News
~pixabay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ মার্চ ২০২২
শেষ আপডেট: ৬ মার্চ ২০২২ ১৮:১১

রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। করোনা আবহে ২০২০ সালের পর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এবার। কাজেই পর্ষদের তরফেও রয়েছে বাড়তি কড়াকড়ি। সব মিলিয়ে এতদিন অনলাইন ক্লাস করার পর জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে মনে বাসা বেঁধেছিল ভয়। আর সেই ভয়ই প্রাণ কেড়ে নিল মাধ্যমিক পরীক্ষার্থীর। ছাত্রের নাম বিশাল চৌধুরী (১৬)। অফলাইন পরীক্ষার ভয়ে গলায় ফাঁস লাগিয়ে নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছে সে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়ার দু’নম্বর ব্লকের আউরিয়া গ্রামে।

পরিবার সূত্রের খবর, বিশাল আউরিয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্র। বয়স ১৬, বিশাল গত দুবছর ধরে অনলাইনেই পড়াশোনা করছিল বাড়ি বসে। কিন্তু যখন বিশাল জানতে পারে, মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হবে, তখন থেকেই উদ্বিগ্ন হয়ে পড়ে সে। পরিবারের তরফে বারংবার তাকে বোঝানো হলেও, চিন্তা কমছিল না মোটেই।

এরপর আজ সকালেও স্বাভাবিকের মতোই সকালে টিফিন খেয়ে নিজের ঘরে পড়তে বসার জন্য যায় বিশাল। পরে দীর্ঘক্ষণ তার কোনও সাড়া না পেয়ে ডাকতে যান পরিবারের সদস্যরা। তখনই বিশালকে ঝুলন্ত অবস্থায় ঘরের মধ্যে দেখতে পেতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে সব শেষ। হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, বিশাল মৃত। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote